নয়াচরে ১০ হাজারের বেশি কর্মসংস্থান, পরিকল্পনা মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়াচরের বুকে এমন প্রকল্প গড়ে তুলতে চান যা ১০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও রাজ্যের নজরে নয়াচর(Nayachar)। বাম আমলে এই দ্বীপে পরিবেশের ক্ষয়ক্ষতির তোয়াক্কা না করে কেমিকেল হাব(Chemical Hub) গড়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। যদিও সেই পরিকল্পনা বেশি দূর এগোয়নি। পরিবর্তনের পরে রাজ্য সরকার ওই জমি ফেরতও নিয়ে নেয় বেসরকারি সংস্থার কাছ থেকে। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) পরিবেশের ভারসাম্য বজায় রেখে ওই জমিতে নয়া প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা শুরু করেছেন। এমন প্রকল্প তিনি সেখানে গড়ে তুলতে চান যা ১০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। চলতি মাসেই নয়াচরের জমি লিজে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। পরিবেশের ভারসাম্য বজায় রেখে চিরাচরিত মাছ চাষের মাধ্যমেই প্রায় ১০ হাজার কর্মসংস্থান সৃষ্টির ‘টার্গেট’ নিয়েছে রাজ্য।

আরও পড়ুন DA আন্দোলনে রাশ টানতে রাজ্যকে বিশেষ পরামর্শ হাইকোর্টের

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী দু’বছরের মধ্যে নয়াচর থেকে বিদেশে মাছ রফতানি শুরুর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। নয়াচরে প্রায় ৮ হাজার একর এলাকাজুড়ে ছড়িয়ে রয়েছে ৭ হাজার ৬০০টি ছোট ও বড় জলাশয়। রাজ্যের পরিকল্পনা অনুযায়ী, অনেকগুলি জলাশয় নিয়ে তৈরি হবে ইউনিট। এক-একটি ইউনিটে থাকবে প্রায় ৬০ থেকে ৭০ একর এলাকা। এই ইউনিটগুলি লিজ দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। বর্তমানে এলাকার প্রায় ৩ হাজার ৫০০ মৎস্যচাষী এই জলাশয়গুলিতে অসংগঠিত মাছ চাষ করেন। সম্প্রতি তাঁদের কাজের মানোন্নয়ন এবং আয় বৃদ্ধির লক্ষ্যে প্রায় ৮০টি সমবায় বা কো-অপারেটিভ গঠন করেছে রাজ্য সরকার। এই সমবায়গুলিকে সামনে রেখেই জমি লিজ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। তবে, ব্যক্তিগতভাবেও জমি লিজে নেওয়ার আবেদন করা যাবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।  

আরও পড়ুন দলের ৪৪তম প্রতিষ্ঠা দিবস, এদিকে দেওয়াল লেখার কর্মী নেই

পাশাপাশি, নয়াচরে অ্যাকুয়া ইকো ট্যুরিজম পার্ক(Acua Eco Tourism Park) তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কাজ নয়াচরের কোন এলাকায় হবে, তা ঠিক করতে দ্রুত একটি প্রতিনিধিদল পাঠাছে নবান্ন। সাহায্য নেওয়া হচ্ছে বিশেষজ্ঞদেরও। রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব চৌধুরী বলেন, মুখ্যমন্ত্রীর উদ্যোগে আগামী দু’বছরে নয়াচর একটি নতুন মাত্রা পাবে। বদলে যাবে এলাকার অর্থনীতি। যদিও রাজ্যের দাবি এই সব কিছু করা হবে পরিবেশের কোনওরকম ক্ষতিসাধন না ঘটিয়ে। তবে অনেকেরই অনুমান মাছ চাষ নিয়ে বড় কোনও আপত্তি না তুললেও অ্যাকুয়া ইকো ট্যুরিজম পার্ক গড়ে তোলা নিয়ে আপত্তি তুলবেন পরিবেশবিদরা। এমনকি তা ঠেকাতে কলকাতা হাইকোর্ট না জাতীয় পরিবেশ আদালতেও(National Green Tribunal) মামলা ঠোকা হতে পারে।

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ