চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মোদির আপত্তি অগ্রাহ্য, কর্নাটকে টিকিট পেলেন ইয়েদুরাপ্পা পুত্র

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: কর্নাটকের বিধানসভা ভোটে দলের সাংসদ-বিধায়কদের সন্তানদের টিকিট দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু তাঁর আপত্তিকে পাত্তাই দিল না বিজেপি শীর্ষ নেতৃত্ব। মোদির আপত্তি অগ্রাহ্য করেই টিকিট দেওয়া হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার ছেলে বি ওয়াই বিজয়েন্দ্রকে। বাবার ছেড়ে দেওয়া শিকারিপুরা আসন থেকে লড়বেন তিনি।

দীর্ঘ টালবাহানা শেষে মঙ্গলবার রাতে কর্নাটক বিধানসভা ভোটের জন্য প্রথম দফায় ১৮৯ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তালিকায় নতুন মুখ রয়েছে ৫২ জন। অর্থা‍ৎ যারা এবারই প্রথম ভোটে লড়বেন। ১৮৯ প্রার্থীর মধ্যে আটজন মাত্র মহিলা। বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই লড়ছেন তাঁর পুরনো আসন শিগগাঁও থেকে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সিটি রবি দাঁরাচ্ছেন চিকমাগালুর আসনে।

প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমারের বিরুদ্ধে কনকপুরা আসনে দাঁড় করানো হয়েছে রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য আর অশোকাকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা সিদ্ধিরামাইয়ার বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে রাজ্যের আবাসন মন্ত্রী তথা প্রাক্তন কংগ্রেসি বি সোমানাকে। কংগ্রেসের দুই হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে ভোটে লড়া অশোকা ও সোমানাকে আরও দুই আসনে প্রার্থী করা হয়েছে। উল্লেখ্য আগামী ১০ মে কর্নাটকে বিধানসভার ভোট।

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ