জঙ্গলমহলের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুট মার্চ শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের সাঁকরাইলে পৌঁছালো কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে শনিবার সকালে। রবিবার সাঁকরাইল থানার অন্তর্গত পাকুড়িয়া, নেকড়াশুলি, তেঁতলা, বাগমারী, সহ একাধিক এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ শুরু করবে। সাথে রাজ্য পুলিশের অফিসার ও EFR এর জওয়ানরা আছে এই রুটমার্চে।

সাঁকরাইল থানার বিভিন্ন এলাকাতে পাড়ায় পাড়ায় ঘুরছে CRPF ও EFR এর জওয়ানরা। রাজ্য পুলিশ অর্থাৎ ঝাড়গ্রামের সাঁকরাইল থানার অফিসাররা জওয়ানদের নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরছেন। মানুষজনদের সঙ্গে কথা বলছেন ভয়-ভীতি আছে কিনা? হুমকি কেউ দিচ্ছে কিনা জিজ্ঞাসা করছেন। সব মিলিয়ে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্যেই এলাকায় এলাকায় এই রুটমার্চ চলছে। পঞ্চায়েত নির্বাচনকে জঙ্গলমহলে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করাটা এখন প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ।

তাই অবশেষে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ভারী বুটের আওয়াজ আবার পাচ্ছে জঙ্গলমহলবাসী। এরপর একে একে বেলপাহাড়ি সহ শালবনী এবং জঙ্গলমহলের অন্যান্য থানা এলাকায় এই রুটমার্চ শুরু হবে।অন্যদিকে মালদহে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী। শনিবার দুপুরে জেলায় পৌঁছয় এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। এ দিন দুপুরে উত্তর দিনাজপুরের রাধিকাপুর সীমান্ত থেকে আসেন তাঁরা। প্রশাসনের দাবি, জেলায় প্রায় ৩০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী আসার কথা রয়েছে। এ দিকের বিকালের পর থেকে রুটমার্চ করবেন বিএসএফ(BSF) জওয়ানরা।

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়