Loading live market data...
Loading active stocks...
Connecting...

কৃষ্ণগঞ্জ থেকে উদ্ধার ১০৬ টি সোনার বিস্কুট, ধৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি,কৃষ্ণগঞ্জ: ১০৬ টি সোনার বিস্কুট উদ্ধার হল নদিয়ার কৃষ্ণগঞ্জের বিজয়পুর সীমান্তে ।
ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স ( ডি আর আই) টিমের অভিযানে নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার বিজয়পুর এলাকা থেকে উদ্ধার হল ১০৬ টি সোনার বিস্কুট। ভারতীয় মুদ্রায় যার বাজার মূল্য ৮.৫০ কোটি টাকা। পাশাপাশি গ্রেপ্তার হয় ২ পাচারকারী। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে কৃষ্ণগঞ্জ থানার(Krishnaganj P.S.) বিজয়পুর গ্রামে একটি বাড়িতে হানা দেয় কলকাতার রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর বা ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স ( ডি আর আই) টিমের সদস্যরা।

সেখানে তল্লাশি চালিয়ে ১০৬ টি সোনার বিস্কুট(Gold Biscuits) উদ্ধার করেন তদন্তকারী আধিকারিকেরা। পাশাপাশি বিপুল পরিমাণে সোনার বিস্কুট পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে বসতবাড়িতে লুকিয়ে রাখার অভিযোগে বাড়ির মালিক রবীন্দ্রনাথ বিশ্বাস ও বিধান ঘোষ নামের ২ পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এরা দুজন বিজয়পুর গ্রামের বাসিন্দা। উদ্ধার হওয়া সোনার বিস্কুট গুলির ওজন ১৪.২৯৬ কেজি। জেরায় ধৃতরা জানায়, উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলি শনিবার সকালে বাংলাদেশের নাস্তিপুর গ্রামের বাসিন্দা মাসুদ ও নাসির নামের দুই চোরাচালানকারীর কাছ থেকে সংগ্রহ করেছিল। সেগুলি বিজয়পুর এলাকা সংলগ্ন গেদে গ্রামের বাসিন্দা সন্তোষ হালদারের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল তাদের।

কিন্তু তাদের এই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ায় ডি আর আই – র (DRI)কড়া নজরদারি। যার কারণে সোনার বিস্কুট গুলিকে গোপনে বিজয়পুরের বাসিন্দা ধৃত রবীন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল। পরে গোপন সূত্রে খবর পেয়ে ডি আর আই এর অভিযানে সেগুলি উদ্ধার করা হয়। পাশাপাশি গ্রেফতার করা হয় অভিযুক্ত রবীন্দ্র নাথ বিশ্বাস ও ঘোষ নামের ২ পাচারকারীকে।

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?