‘রাজ্যপালের পদটা তো শান্তিগোপালের পদ নয়’ বোসকে কটাক্ষ জয়প্রকাশের

রাজ্যপাল ও দিলীপ দুইকেই তৃণমূলের তরফে তীব্র কটাক্ষ হেনেছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জানিয়েছেন সবটাই রাজ্যপালের নাটক।

Share:

নিজস্ব প্রতিনিধি: দাবির পাল্টা কটাক্ষ। শনিবার রাজ্যপাল(Governor of Bengal) দাবি করেছিলেন, ‘মধ্যরাতে কী হয় দেখুন’। দেখা গেল তিনি দুটি চিঠি পাঠিয়েছেন। একটি কেন্দ্র সরকারকে এবং একটি রাজ্য সরকারকে। সেই দুটি চিঠি Confidential বলে তাতে কী লেখা আছে তা এখনও জানা যায়নি। তবে এদিন সকালে পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম মহকুমা শহর তথা রাজ্যের রেলশহর হিসাবে পরিচিত খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বঙ্গ বিজেপির(Bengal BJP) প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh) বলেছেন, ‘রাজ্যপাল তাঁর যেটা দায়িত্ব সেটা পালন করছেন। যারা ভয় পেয়ে যাচ্ছে, যারা চুরি করছে, তারা গালাগালি দিচ্ছে। সংবিধান অনুযায়ী দেশ চলবে-সমাজ চলবে। সংবিধানের আওতায় কাজ করছিলেন কি না, সেটাই বিচার্য বিষয়।’ আর দিলীপের এই দাবির পরে পরেই রাজ্যপাল সি ভি আনন্দ বোস(C V Anand Bose) ও দিলীপ দুইকেই তৃণমূলের তরফে তীব্র কটাক্ষ হেনেছেন তৃণমূল(TMC) নেতা জয়প্রকাশ মজুমদার(Joy Prakash Majumdar)।

জয়প্রকাশ জানিয়েছেন, ‘রাজ্যপালের এই নাটকের দরকারটা কী? রাজ্যপালের পদটা তো শান্তিগোপালের পদ নয়, বা খলনায়কের অভিনয় করার জায়গা নয়। তার একটা গরিমা আছে। এটা রাজ্যপালের নাটক, আর সেটা হচ্ছে বিজেপির অঙ্গুলি হেলনে। সেটা আরও প্রমাণ করে দিয়েছেন দিলীপ ঘোষ, যে এর মধ্যে একটা চিত্রনাট্য আছে, যেখানে খলনায়কের ভূমিকা রাজ্যপালকে দেওয়া হয়েছে এবং তিনি খুব ক্রেডিটের সঙ্গে সেই ভূমিকায় অভিনয় করছেন।’ প্রসঙ্গত, শিক্ষা দফতরের সঙ্গে সংঘাতের মাঝেই গতকাল মধ্যরাতে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তার আগে শুক্রবার বিকাশ ভবনে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৈঠকের পর উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল বোসকে ‘মহম্মদ বিন তুঘলক’ বলে কটাক্ষ করেন শিক্ষামন্ত্রী। ২৪ ঘণ্টা কাটতে না কাটতে শিক্ষামন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে পালটা মুখ খোলেন রাজ্যপাল বোস। শিক্ষামন্ত্রীর মন্তব্য নিয়ে শনিবার রাজ্যপালকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যা করেছি তাতে খুশি, মধ্যরাত অবধি অপেক্ষা করুন, বুঝতে পারবেন পদক্ষেপ কাকে বলে।’

রাজ্যপালের সেই মন্তব্যেকে ঘিরে ব্যাপক জল্পনা ছড়ায় রাজ্যজুড়ে। তার প্রেক্ষিতে কারও নাম না করে পালটা প্রতিক্রিয়া দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সামাজিক মাধ্যমে ব্রাত্য বসু লেখেন, ‘মধ্যরাত পর্যন্ত দেখুন, অ্যাকশন দেখুন। সাবধান! সাবধান! সাবধান! শহরে নতুন ভ্যাম্পায়ার এসেছে! নাগরিকরা নিজেদের খেয়াল রাখুন। পুরাণ অনুসারে রাক্ষস প্রহরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি।’ তারপরেই পূর্ব ঘোষিত সময়ে ২টি চিঠিতে সই করেন রাজ্যপাল। যার মধ্যে একটি নবান্নের উদ্দেশে, অপরটি দিল্লিতে। যদিও সেই চিঠিতে কী রয়েছে সেই বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানা যায়নি।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের