চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাঁচশো বছরের পুরনো কানাডার উপকূলে জাহাজের ধ্বংসাবশেষ

নিজস্ব প্রতিনিধি : কানাডার উত্তর পশ্চিমে নিউফাউন্ডল্যান্ড উপকূলে একটি জাহাজের ধ্বংসাবশেষ ভেসে উঠেছে। জানা গিয়েছে, সেই ধ্বংসাবশেষটি প্রায় ৫০০ বছরের পুরনো। অষ্টাদশ শতকের একটি জাহাজের টুকরো এটি।

জানা গিয়েছে, জে টি চিজম্যান প্রদেশের বাসিন্দারা প্রথমে জাহাজের টুকরোটি প্রথমে দেখতে পায় কেপ বেরের কাছে একটি উপকূলে। টুকরোটি ভেসে আসছে শুনে ছুটে যান নিকস ফটোস সংস্থার মালিক কোরে পার্চেস। তিনি সেই বিশালাকৃতি জাহাজের টুকরোটির একটি ড্রোন ভিডিও তোলেন। এরপর সেই ভিডিওটিকে তিনি ইউটিউবে পোস্ট করে দেন।

এই প্রসঙ্গে পার্চেস জানান, জাহাজের ধ্বংসাবশেষের অর্ধেকটা দেখতে পেয়েছি। দেখে মনে হচ্ছিল, এই অংশটি ভেঙে গিয়েছে। জাহাজটিকে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা নেইল বার্জেস জানান, এখনই জাহাজটির ধ্বংসাবশেষ নিয়ে সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। তবে জাহাজটিকে দেখে মনে হচ্ছে, সেটি অষ্টাদশ শতাব্দীর। মনে হচ্ছে, জাহাজটি ইউরোপের তৈরি। কেপ রে বা এর আশেপাশে কোনও জাহাজ ধ্বংস হয়েছিল কিনা, সেটা খুঁজে বের করার চেষ্টা করছি। তিনি জানান, জাহাজটির ধ্বংসাবশেষ থেকে মনে হচ্ছে, এটি একশো বছরেরও বেশি সময় ধরে মাটির তলায় চাপা পড়ে ছিল। জাহাজটি যদি ওক কাট দিয়ে তৈরি হয়ে থাকে, তাহলে এটি নিউফাউন্ডল্যান্ডে তৈরি হয়নি।

 

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে মারল প্রেমিকা

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ