চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মায়ের মৃত্যু দিবসে গোপন ছবি সামনে আনলেন কন্যা খুশি কাপুর

নিজস্ব প্রতিনিধিঃ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন শ্রীদেবী।  ২০১৮ সালে  আজকের দিনে অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি  দুবাইয়ের এক বিলাসবহুল হোটেলে তিনি প্রাণ হারান । আজ তাঁর মৃত্যু ৬ বছর ।  তাই মা শ্রীদেবীর মৃত্যুতে স্মৃতিচারণ করলেন ছোট মেয়ে খুশি কাপুর।

শনিবার খুশি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পুরানো ছবি পোস্ট করে। সেই ছবিতে ছোট্ট খুশিকে মা শ্রীদেবী ও বোন জাহ্নবীর সঙ্গে পোজ দিতে দেখা যাচ্ছে। আর সেই ছবিটি দেখেই বোঝা যাচ্ছে সেটা খুশির শৈশবের ছবি। কোনো ক্যাপশন ছাড়াই ছবিটি শেয়ার করেন তিনি। তবে এখন পর্যন্ত মায়ের মৃত্যুবার্ষিকীর দিন বড় মেয়ে জাহ্নবী কাপুরকে সামাজিক মাধ্যমে এখনো কোনো স্মৃতিচারণ করতে দেখা যায়নি।  

২০১৮ সালে দুবাইয়ে একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মারা যান শ্রীদেবী। পাঁচ দশকের ক্যারিয়ারে ৩০০ ছবিতে অভিনয় করেছেন শ্রীদেবী।  তাঁকে শেষবার ২০১৮ সালে শাহরুখ খান, অনুস্কা শর্মা এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ ‘জিরো’ চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল।

উল্লেখ্য,  জাহ্নবী ও খুশি হলেন শ্রীদেবী এবং চলচ্চিত্র প্রযোজক বনি কাপুরের মেয়ে। জাহ্নবী কাপুর ২০১৮ সালে ধড়ক দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলে। বর্তমানে বেশ কয়েকটি বিজ্ঞাপনে তাকে দেখা যায়। অন্যদিকে খুশি কাপুরকে  জোয়া আখতারের ‘দ্য আর্চিস’  চলচ্চিত্রে অগস্ত্য নন্দা ও সুহানা খানের সহ-অভিনয়ের মাধ্যমে  চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন।

Published by:

Share Link:

More Releted News:

শুটিং সেট থেকে রাশি খান্নার ৫০ হাজার টাকা চুরি, পাকড়াও ভ্যানিটি ভ্যানের কর্মী

সকালে শুটিং, রাতে পড়াশোনা, মাধ্যমিকে কেমন ফল করল ‘কুসুম’ তনিষ্কা?

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

ফ্রি-তেই দেখুন ‘ভূত বাংলা’! কোথায় ও কীভাবে দেখবেন রইল তথ্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ