Loading live market data...
Loading active stocks...
Connecting...

বাঘ ধরতে ডাক পড়ছে দমকল বাহিনীর! জারি ১৪৪ ধারা

বাঘের উৎপাতে ত্রস্ত কুলতলি। পাঁচদিন কাটতে চললেও অধরা দক্ষিণরায়। বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে ডোঙাজোড়া শেখপাড়া সংলগ্ন জঙ্গলেই

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঘের উৎপাতে ত্রস্ত কুলতলি। পাঁচদিন কাটতে চললেও অধরা দক্ষিণরায়। বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে ডোঙাজোড়া শেখপাড়া সংলগ্ন জঙ্গলেই। একটি বাঘ উদ্ধার করতে গিয়ে নাকানি-চোবানি খেতে হচ্ছে বন কর্মীদের। পিয়ালী নদীর পাড়ে জাল দিয়ে ঘেরা। লোকালয়ে যাতে ঢুকতে না পারে সেই কারণেও চারিদিকে জাল দেওয়া হয়েছে। ক্রমশ ছোট করা হচ্ছে এনক্লোজার। সন্ধান পাওয়া গিয়েছে বাঘের। তাঁকে লক্ষ্য করে ঘুমপাড়ানির গুলি নিক্ষেপ করা হলেও দিব্যি ঘুরে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল। জঙ্গলের ভিতর থেকেই গর্জন করে যাচ্ছে সে।

আর এই কারণেই আপাতত বাঘ ধরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বন কর্মীরা। শেখপাড়া গ্রামে জারি হয়েছে ১৪৪ ধারা। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ। বন কর্মীরা দমকল বাহিনীর সাহায্য চাওয়ার চিন্তাভাবনা শুরু করেছেন। ড্রোন উড়িয়ে ও স্পিড বোটে নদী পথে ঘুরে বাঘের অবস্থান স্পষ্ট করলেও ধরা দিতে চাইছে না দক্ষিণরায়। তাই চিন্তা বাড়ছে বন কর্মীদের। গোটা জঙ্গলটিকে জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং সেই জালেই আটকে রয়েছে দক্ষিণরায়। রবিবার রাতে বাঘটি জাল ছিঁড়ে বেরোনোর চেষ্টা করেছিল বলেও প্রমাণ পেয়েছেন বনকর্মীরা। যদিও খাঁচার ভিতর দেওয়া ছাগলের টোপকেও গ্রহণ করতে অস্বীকার করছে বাঘটি।

সুন্দরবনের ঝড়খালির জঙ্গল ছেড়ে নদী টপকে একটি বাঘ কীভাবে এতদূর চলে এল, সেটাই মূল চিন্তার বিষয়।

‘চুপ ছিলাম দলের স্বার্থে’, পরাজয়ের পর গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বিস্ফোরক কাঞ্চন মল্লিক

‘গোবিন্দার কি পরকীয়া চলছে?’ প্রশ্ন শুনেই রেগে সঞ্চালকের মুখে স্ক্রিপ্ট ছুঁড়লেন সুনীতা

বিজেপি-কে ‘মহিষাসুর’ তকমা, ব্যারাকপুরে রাজ হারতেই চরম কটাক্ষের মুখে শুভশ্রী

প্যারাসেলিং করতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড! সোশ্যাল মিডিয়ায় অভিজ্ঞতা শেয়ার তরুণীর

রুটি, লুচি নাকি পরোটা! কোনটা হজম হবে দ্রুত? জানলে অবাক হবেন

ঘুম ভাঙল কলকাতার পুলিশ কমিশনারের, বুলডোজার নিয়ে দিলেন কড়া বার্তা

তৃণমূলের হয়ে দাঁড়িয়ে হেরেছেন, এবার তাকে বড় দায়িত্ব দিল BCCI

সকালের খাবারেই লুকিয়ে ঝুঁকি! ব্রেকফাস্টের পর ‘লো সুগার’ কেন হয় জানুন

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

এবার বাড়িতেই বানিয়ে ফেলুন জাপানি আমের স্যান্ডউইচ, জেনে নিন পদ্ধতি

স্ত্রীর সঙ্গে ঝগড়া জেরে নিজের যৌনাঙ্গ কাটলেন যুবক, তারপর যা হল…

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধের ঘোষণা ট্রাম্পের