আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

বিদায়ী টেস্টে রেকর্ড সাউদির, ইংল্যান্ডকে ৪২৩ রানে হারাল নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিনিধি : কেরিয়ারের শেষ টেস্টে টুইস্ট আনলো টিম সাউদি। ১৬ বছর পর ইংল্যান্ডকে হারিয়েই শেষ করলেন তাঁর জীবনের টেস্ট কেরিয়ার। সাউদির নিউজিল্যান্ড হ্যামিল্টনে রেকর্ড ছুঁয়েই হারিয়েছে ৪২৩ রানে। টেস্টে রানের হিসেবে নিউজিল্যান্ডের এটি সবচেয়ে বড় জয়। ২০১৮ সালে ক্রাইস্টচার্চে শ্রীলঙ্কাকেও এই ব্যবধানেই হারিয়েছিল কিউইরা।

জয়ের জন্য ইংল্যান্ডকে ৬৫৮ রানের লক্ষ্য দিয়েছিল নিউজিল্যান্ড। অর্থাৎ নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে হলে অলৌকিক কিছুই করতে হতো ইংলিশদের। অলৌকিক কিছু তো দূরে থাক, মিচেল স্যান্টনারের ঘূর্ণি আর ম্যাট হেনরি ও সাউদির পেসে দিশেহারাই হয়ে গেছে ইংল্যান্ডরা। শেষ পর্যন্ত গুটিয়ে গেল ২৩৪ রানে। ইংল্যান্ড যে হ্যামিল্টনে বিশাল ব্যবধানে হারতে যাচ্ছে, তার ইঙ্গিত পাওয়া গেছে গতকাল তৃতীয় দিনের খেলা শেষেই। বিশাল রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ রানেই দুই ওপেনারের উইকেট বিলিয়ে দিয়েছিল তাঁরা।

উল্লেখ্য, ২০০৮ সালের মার্চে নেপিয়ারে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড টেস্ট দলে অভিষেক হয় সাউদির। ১৬ বছরের ক্যারিয়ারে ১০৭টি ম্যাচ খেলেছেন কিউই পেসার। উইকেট শিকার করেছেন ৩৯১ উইকেট। স্বীকৃত বোলার হলেও ব্যাট হাতে অবদান ছিল সাউদির। ১৫৬ ইনিংস ব্যাট করে নিয়েছেন ২ হাজার ২৪৫ রান।

স্কোর : নিউজিল্যান্ড: ৩৪৭ ও ৪৫৩।

ইংল্যান্ড: ১৪৩ ও ৪৭.২ ওভারে ২৩৪।

ফল: নিউজিল্যান্ড ৪২৩ রানে জয়ী।

ম্যাচসেরা: মিচেল স্যান্টনার

সিরিজসেরা: হ্যারি ব্রুক।

Published by:

Share Link:

More Releted News:

অনিশ্চয়তার মুখে আইএসএল

বাংলাদেশে কবে ফিরবেন জানিয়ে দিলেন সাকিব আল হাসান

‘ডিগবাজি খাওয়ার অভ্যাস নেই’, শেখ হাসিনার সঙ্গেই থাকার কথা জানালেন সাকিব

দিয়েগো মারাদোনার মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

স্প্যানিশ লা লিগা শিরোপা জয়ের কাছে বার্সালোনা

অর্জুনের বাজিমাত দর বাড়ল ৪০০ শতাংশ, ২ থেকে ১০ লাখে সচিন-পুত্র 

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ