চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৮৭ বছরের বৃদ্ধকে ‘ডিজিটাল অ্যারেস্ট’, লুট ৬০ লক্ষ টাকা, অধরা অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধিঃ যতই দিন যাচ্ছে বেড়ে চলেছে ডিজিটাল গ্রেফতারির ফাঁদ। এবার ‘ডিজিটাল অ্যারেস্ট’ হয়ে প্রায় ৬০ লক্ষ টাকা খোয়ালেন ৮৭ বছর বয়সী এক বৃদ্ধ। যিনি  একজন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক অফিসার । এমনই ঘটনা ঘটেছে মুম্বইতে । সেখানে সাইবার ঠগররা নিজেদের  মুম্বাই পুলিশ এবং ট্রাই (টেলিকম রেগুলেশন অথরিটি অফ ইন্ডিয়া) এর অফিসার হিসাবে জাহির করে ওই বৃদ্ধকে গ্রেফতার করার হুমকি দেয়। আর তাতেই ভয় পেয়ে ঠগদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে তিনি  প্রতারণার শিকার হলেন।

পুলিশের কাছে দায়ের করা অভিযোগে ওই  বৃদ্ধ জানিয়েছেন, ১৭ ডিসেম্বর তাঁর কাছে অজানা নম্বর থেকে ফোন আসে । সেইসময় ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজেকে পুলিশের সাব-ইন্সপেক্ট হিসাবে পরিচয় দেন। এরপর তিনি বলেন ,  আপনার নাম মানি লন্ডারিং মামলায় জড়িত রয়েছে। তাই আগামী ৭ দিনের মধ্যে গ্রেফতার করা হবে । শুধু তাই নয় বৃদ্ধর সম্পত্তি নিয়ে নেওয়ার হুমকি দেওয়া হয় । আর তাতেই ভয় পেয়ে প্রতারকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেন ৬০ লক্ষ টাকা ।

ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে পুলিশ একটি মামলা দায়ের করেছে । কিন্তু এখন  কাউকে গ্রেফতার করা হয়নি । বলা বাহুল্য , ডিজিটাল গ্রেফতারি নিয়ে বার বার সতর্ক বার্তা দিয়েছে পুলিশ। মনে রাখতে হব পুলিশ, ইডি, সিবিআই কোনও সরকারি সংস্থাই ফোন করে এই ভাবে কাউকে অ্যারেস্ট করে না বা কাউকে ফোন করে টাকা চায় না।

Published by:

Share Link:

More Releted News:

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

‘HR-কে জড়িয়ে ধরে চুমু’! প্রকাশ্যে নাসিকের মতো ঘটনা, গ্রেফতার NGO-র চেয়ারম্যান

বদ্রীনাথের দৈব মানবকে ৪০ কেজি চাল ও মাংস নিবেদন, জানেন কি এই প্রাচীন প্রথা?

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ