আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাড়ে তিন বছরের জার্নি শেষের পথে

নিজস্ব প্রতিনিধিঃ শেষ হতে চলেছে সাড়ে তিন বছরের জার্নি। টেলিপাড়া সূত্রে খবর শেষ হতে চলেছে কৃষ্ণকলি সিরিয়াল। অর্থাৎ ছেদ পড়ছে শ্যামা ও নিখিলের যাত্রায়। জানা যাচ্ছে আগামী রবিবার ৯ জানুয়ারিই নাকি শেষ পর্ব সম্প্রচারিত হবে এই সিরিয়ালের। দীর্ঘ সাড়ে তিন বছরের জার্নি শেষে সিরিয়ালের কলাকুশলীদের মন খারাপ হবে এটাই স্বাভাবিক। আর তা স্পষ্ট হচ্ছে শ্যামা ওরফে তিয়াসার ইন্সটাগ্রামের এক ইঙ্গিতপূর্ণ পোস্টে। সেই রিল ভিডিওতেই কৃষ্ণকলি সিরিয়ালের কিছু কিছু ঝলক তুলে ধরেরছেন শ্যামা। সঙ্গে দেখা জাচ্ছে সেটে বসে থাকা সকল অভিনেতা অভিনেত্রীর মুখ ভার। অর্থাৎ বিষাদের ছাপ তাদের মুখে স্পষ্ট। সেই রিল ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘তোমাদের খুব মিস করব’, সঙ্গে হ্যশট্যাগে লিখেছেন ‘কৃষ্ণকলি’।

কালো মেয়ের সমাজে স্থানটা ঠিক কীরকম সেই বার্তা নিয়েই ২০১৮ সালের ১৮ জুন যাত্রা শুরু করেছিল ‘কৃষ্ণকলি আমি তারেই বলি’। টিআরপি লিস্টে নিজের স্থান ধরে রাখতেও দেখা গিয়েছে এই সিরিয়ালকে। কিন্তু ধীরে ধীরে গল্পে জোয়ার আসেনি। তৃতীয় প্রজন্মের বেড়ে ওঠা ও তাদের সংসার জীবন নিয়েই শেষ অবধি এগোচ্ছিলো গল্প। কিন্তু তা যে একেবারেই না পসন্দ দর্শকের তা বারবার বোঝা গিয়েছে। দর্শকদের তরফে অনেকবার দাবি উঠেছে এই সিরিলাটি বন্ধ করার জন্য। অবশেষে তাই সত্যি হতে যাচ্ছে।

 

সিরিয়ালে সদ্য দিদিমা হয়েছে শ্যামা। তাঁর মেয়ে কৃষ্ণার সন্তান এসেছে। বাড়ির খুদে সদস্যকে নিয়ে সকলে যথেষ্ট আনন্দে রয়েছেন। ত এই বিষয়ও যে দর্শকদের কাছে গ্রহণযোগ্য হয়নি তারও প্রমাণ মিলেছে। যে দেশে মেয়েদের অগ্রসর হওয়ার সাহস জোগানোর চেষ্টা চলছে সেখানেই সিরিয়ালে অল্প বয়সে সংসার ও সন্তান নিয়ে জীবন কাটিয়ে দেওয়ার মত বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন বহু মানুষ। চ্যানেল কতৃপক্ষের তরফে এখনও অবধি কিছু না জানালেও সূত্র মারফত জানা যাচ্ছে অবশেষে শেষ হচ্ছে এই সিরিয়াল। সেই স্লটে এবার থেকে দেখা যাবে ‘করুণাময়ী রাণী রাসমণি- উত্তর পর্ব’। আর সন্ধ্যা সাড়ে ছ’টায় সম্প্রচারিত হবে নতুন ধারাবাহিক ‘পিলু’। 

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

‘নগ্ন’ ছবি চেয়ে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

বক্স অফিসে আয়ের নিরিখে সলমনকে পিছনে ফেললেন অক্ষয় কুমার

ভোটপ্রচারে সোহমকে হরলিক্স খাওয়ার অনুরোধ মহিলার, কী উত্তর দিলেন তৃণমূল প্রার্থী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ