চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শরীরে বাসা বেঁধেছে কর্কটরোগ ! নিজস্বী দেখে ধরবে এআই

নিজস্ব প্রতিনিধি : সেলফির নেশা মহানেশা। এই নেশায় পড়ে অনেকেই প্রাণ হারান। কখনো ট্রেনের ধাক্কায়, কখনও আবার ব্রিজ থেকে পড়ে গিয়ে, আবার কখনও বিপুল ঝর্নার নিচে পড়ে মৃত্যু হয়েছে। সেলফির প্রতি আসক্তিকে মানসিক রোগ বলেও অভিহীত করেছেন অনেকেই। শুধু তরুণরাই নয়, প্রবীণদের মধ্যেও এই সেলফি বিশাল প্রভাব পড়েছে। তবে সেলফিকে যতই ক্ষতরনাক বলে অভিহীত করা হোক না কেন কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু এই সেলফিকে ক্যানসার নির্ণয়ক বলে জানাচ্ছে।

সেলফিকেই অন্যতম অস্ত্র বানাতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। মুখ দেখে রোগ নির্ণয়ের ক্ষমতা সব চিকিৎসকের থাকে না। যাদের থাকে তাঁরা ধন্বন্তরি। এবার ক্যান্সার প্রতিরোধ করতে এই প্রযুক্তিকেই ব্যবহার করতে চলেছে। সেলফিতে তোলা মুখের আদলই বলে দেবে, শরীরে ক্যানসার বাসা বাঁধছে কিনা। ক্যানসার আক্রান্ত রোগীর বাঁচার সম্ভাবনা ঠিক কতটা তাও স্পষ্ট করে দেবে।

মুখের ছবির নিখুঁত বিশ্লেষণ করে শরীরের সমস্যা সম্পর্কে তথ্য জানাতে পারবে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নতুন প্রযুক্তি তৈরি করে দাবি করা হয়েছে,  চোখ ও মুখের সূক্ষ্ম রেখা বিশ্লেষণ করবে। তারপরেই বলতে পারবে শরীরে বাসা বেঁধেছে কিনা কর্কট রোগ।  নয়া প্রযুক্তির নাম দেওয়া হয়েছে ফেসএজ।

ফেসএজ নিয়ে ইতিমধ্যে গবেষণাপত্র তৈরি হয়েছে। মুখের রেখা ও রেটিনা দেখে শরীরের আসল বয়স বোঝা যাবে। মানুষের বয়সের তুলনায় শরীরের বয়স আলাদা হবে বলে জানা গিয়েছে। একেই বলে বায়োলজিক্যাল এজ। রোগ প্রতিরোধ ক্ষমতা যত কমবে, ততই শরীরের বয়স বাড়বে। যাদের ক্রনিক রোগ রয়েছে তাঁদের বায়োলজিকাল রোগ বেশি হবে।

Published by:

Share Link:

More Releted News:

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সহজ প্রাকৃতিক উপায় জানালেন পুষ্টিবিদ

পাহাড়ের কোলে মূক ও বধির দম্পতির অনন্য ‘পিসফুল বেকারি’

শীত নয়, গরমেও ফাটছে গোড়ালি? জেনে নিন এর পেছনের আসল কারণ

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

বারবার গলা শুকিয়ে যাচ্ছে? গরমে সুস্থ থাকতে ঠিক কতটা জল খাবেন জেনে নিন…

বৈশাখের গরমে ত্বক পুড়ে যাচ্ছে কীভাবে ঠান্ডা রাখবেন জানুন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ