দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শিমুর দ্বিখণ্ডিত দেহ উদ্ধার কাণ্ডে আটক স্বামী ও গাড়ির চালক, চলছে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিনিধি: ঠিক যেন সিনেমা। শুটিং করতে বেড়িয়ে নিখোঁজ নায়িকা। উদ্ধার দু’টুকরো বস্তাবন্দি মৃতদেহ। আর সেই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশে। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তথা নাট্যব্যক্তিত্ব রাইমা ইসলাম শিমু হত্যায় চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশে। সোমবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকায় রাস্তার পাশ থেকে বস্তাবন্দি চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর মরদেহ উদ্ধার হয়। আর সেই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দেহ উদ্ধার করেই তদন্ত শুরু করে র‍্যাব। শিমুর পরিবারের তরফে কাঠগড়ায় তোলা হয়েছে নায়িকার স্বামীকেই।

এর মধ্যেই নায়িকা শিমুর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তার স্বামী নোবেল ও গাড়িচালক ফরহাদকে আটক করেছে পুলিশ। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদও করা হয়েছে। গ্রেফতার করা হতে পারে বলে প্রাথমিক ভাবেই জানিয়েছেন কেরানীগঞ্জের ওসি মো. আবু সালাম মিয়া। যদিও এই ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানিয়েছেন ওসি আবু সালাম। মামলার প্রস্তুতি চলছে। খুব দ্রুত সাংবাদিক সম্মেলন করে পুরো বিষয়টি অবগত করা হবে বলেই পুলিশ সূত্রে জানানো হয়েছে। র‍্যাবের তরফে শিমুর স্বামী ও গাড়িচালক ফরহাদকে মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে।

এই খুনের বিষয়ে অভিনেত্রী শিমুর ভাই শহিদুল ইসলাম খোকন গত রাতে জানিয়েছেন, তার ভগ্নিপতি নোবেল প্রায়ই শিমুকে মারধর করতেন। সে মাদকাসক্ত। র‍্যাব ও পুলিশের কাছে তারা হত্যার কথা স্বীকার করেছে।

Published by:

Share Link:

More Releted News:

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ