পরিযায়ী শ্রমিককে গাছে বেঁধে পিটিয়ে খুন গঙ্গারামপুরে

কেবল টাকা নিয়ে বিবাদের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে কিনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। মঞ্জুরুল কোনও রাজনৈতিক দলের সদস্য কিনা, এর পিছনে কোনও রাজনৈতিক কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ। গ্রামে উত্তেজনা থাকায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে।  

Share:

নিজস্ব প্রতিনিধি: পেশায় শ্রমিক। রাজমিস্ত্রির কাজ করেন ভিন্ন রাজ্যে। মাস খানেক আগে বাড়ি ফিরেছিলেন। সোমবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে তাঁকে এলোপাথাড়ি মারধর করে একটি পরিবারের পুরুষ সদস্যরা। স্থানীয় বাসিন্দাদের মধ্যস্থতায় বিষয়টি তখনকার মতো মিটে যায়। কিন্তু রাতে আবারও তাঁকে ডেকে পাঠানো হয় অভিযুক্ত পরিবারের বাড়িতে। আহত অবস্থাতেও সেখানে গিয়েছিলেন তিনি। কিন্তু আর ফেরেননি। তাঁকে খুঁজতে বাড়ির লোকেরা সেই বাড়িতে হানা দিতে দেখতে পান বাড়ির উঠোনে থাকা একটি গাছে হাত-পা বেঁধে রেখে তাঁকে পিটিয়ে মেরে দিয়েছে মংলু রায় ও তার বাড়ির লোকেরা। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার দুমুঠো সীমান্ত এলাকায়৷ মৃত ওই পরিযায়ী শ্রমিকের নাম মঞ্জুরুল হোসেন (২৬)।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মংলুর কাছ থেকে কিছুদিন আগে ১২ হাজার টাকা ধার নিয়েছিলেন মঞ্জুরুল। কিন্তু হাতে কাজ না থাকায় সেই টাকা তিনি ফেরত দিতে পারেননি। সেই টাকা নিয়েই যত অশান্তির সূত্রপাত। টাকা ফেরতের জন্য এর আগেও একাধিকবার মঞ্জুরুলকে শাসিয়েছিল মংলু। ঘটনার জেরে মঞ্জুরুলের দাদা আয়ুব আলি এদিন জানান, ‘আমার ভাই বাজার থেকে বাড়ি আসছিল। আমরা তখন বাড়িতেই ছিলাম। আমরা খবর পাই রাত দেড়টা নাগাদ। গিয়ে দেখি ওর হাত পা বাঁধা। ইচ্ছে মতো পিটিয়েছে ওকে। আমরা বলেছিলাম ছেড়ে দাও, হাসপাতালে নিয়ে যাব। কিন্তু ছাড়েনি। যতক্ষণে নিয়ে যাই, ও শেষ। ওকে ডেকে নিয়ে গিয়েছিল নাকি ফোন করে ডেকেছিল, সেটা স্পষ্ট জানি না। ওদের বলেছিলাম, ভাইয়ের সঙ্গে কোনও সমস্যা হয়ে থাকলে, সকালে মিটিয়ে নেবেন। এখন ভাইকে নিয়ে যেতে দিন। কিন্তু বুঝিনি যে ততক্ষণে ওরা আমার ভাইকে মেরে ফেলেছে।’

ঘটনার জেরে পুলিশ এদিন সকালে গিয়ে মঞ্জুরুলের দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে এদিন সকালে পুলিশ গ্রামে গেলে তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কীভাবে মঞ্জুরুলের মৃত্যু হল, সঠিক তদন্তের দাবি তুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশ তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কেবল টাকা নিয়ে বিবাদের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে কিনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। মঞ্জুরুল কোনও রাজনৈতিক দলের সদস্য কিনা, এর পিছনে কোনও রাজনৈতিক কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ। গ্রামে উত্তেজনা থাকায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে।  

চুরি করতে গিয়ে কুলারের ঠাণ্ডা হাওয়ায় গভীর ঘুমে ডুব দিল চোর, তারপর যা ঘটল…

সন্তান জন্মের পরেই কিডনি বিকল, কী ঘটেছিল ৬ প্রসূতির সঙ্গে?

মাত্র ১৫ মিনিটেই সুস্বাদু ব্রেকফাস্ট! পাউরুটি দিয়ে সহজেই বানিয়ে নিন লোভনীয় ৭টি পদ

জল্পনার অবসান, পপ গায়িকা কেটি পেরির সঙ্গে সম্পর্কে সিলমোহর জাস্টিন ট্রুডো-র

বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল বাংলার চিংড়ি মালাইকারি, ঘরেই বানান ঐতিহ্যবাহী পদ

বিশ্বকাপ খেলেতে গিয়ে হলেন কন্যা সন্তানের বাবা, মন খারাপ কোরিয়ার তারকা গোলরক্ষকের

আবাসনে ঢুকে হুমকি-মারধর, চাঞ্চল্যকর অভিযোগ মহিলা পুলিশ অফিসারের বিরুদ্ধে

বক্সঅফিসে ‘অবসেশন’-এর ঝড়ে কুপোকাত বরণের ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

গরমে অতিথি আপ্যায়নের পারফেক্ট ডেজার্ট, বাড়িতে বানান ভিন্ন স্বাদের তালশাঁসের পায়েস

সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম-গোবর ছুড়ল জনতা, আদালতের বাইরেও উত্তেজনা

অলিভ অয়েল নাকি সর্ষের তেল? কোন তেল স্বাস্থ্যের জন্য উপকারী?