চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রাথমিকে বাংলা মাধ্যমের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু, কবে কোথায়?

নিজস্ব প্রতিনিধি : অবশেষে শুরু হতে চলেছে প্রাথমিকে বাংলা মাধ্যমের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ। মঙ্গলবার থেকে সেই প্রক্রিয়া শুরু হচ্ছে। কলকাতায় এই ইন্টারভিউ হবে মঙ্গল ও বুধবার। ইন্টারভিউর মাধ্যমে নিয়োগপত্র দেওয়া হবে। প্রায় ১৩,৪২১টি শূন্যপদ রয়েছে। তারমধ্যে বাংলা মাধ্যমেই রয়েছে প্রায় ১০ হাজারের কাছাকাছি শূন্যপদ রয়েছে। সেই পদে অবশেষে নিয়োগ হতে চলেছে।

জানা গিয়েছে, সল্টলেকের আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে ইন্টারভিউতে ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার ও বুধবার এখানে পৃথক পৃথক টেবিলে চলবে ইন্টারভিউ প্রক্রিয়া। ১৩,৪২১টি শূন্যপদের মধ্যে ১০ হাজার পদই বাংলা মাধ্যমের জন্য। জেলাভিত্তিক পরীক্ষায় ডাক দেওয়া হয়েছে। ইংরেজি মাধ্যমের ইন্টারভিউ ইতিমধ্যে হয়ে গিয়েছে। বুধ ও বৃহস্পতিবার ইন্টারভিউ হবে ঝাড়গ্রামের প্রার্থীদের। জলপাইগুড়ির প্রার্থীদের ইন্টারভিউ হবে বৃহস্পতি এবং শুক্রবার। প্রাথমিকভাবে ১,৯৮২ জন প্রার্থীর নিয়োগ প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

১০১৪ সালের টেট উত্তীর্ণদের শংসাপত্র দেওয়ার কাজও চলছে। সেই শংসপত্র পেতে আবেদনের সময়সীমাও বাড়ানো হয়েছে। পর্ষদের তৈরি অনলাইন লিঙ্কে নিজেদের নথি জমা করা যাবে। ফেব্রুয়ারি মাসের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করতে চাইছে পর্ষদ। যাঁদের হাতে এই শংসাপত্র চলে আসবে, তাঁরা অনেকটাই নিশ্চিন্ত।

নতুন নিয়োগ করার জন্য ক্ষেত্রেও এই শংসাপত্র আবশ্যিক। যোগ্যতার নথি হিসেবে কাজ করবে। এরপরেই প্রশ্ন এসএসসি-র একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের বিষয়টি। কবে হবে ইন্টারভিউ। নথি যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবার ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ পাওয়া শুধু সময়ের অপেক্ষা। আশা করা হচ্ছে ফেব্রুয়ারির মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ হবে।

Published by:

Share Link:

More Releted News:

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

রতুয়ায় তৃণমূল বিধায়কের বাড়ির পাশ থেকে নীতিন নবীনের পরিবর্তনের ডাক

‘‌বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অপশব্দ ব্যবহার নয়’‌, পানিহাটিতে লাগাম টানলেন অভিষেক

আর্থিক তছরূপ মামলায় টানা ৭ ঘন্টা জেরার পর অবশেষে গ্রেফতার ব্যবসায়ী জয় কামদার

মধ্যমগ্রামে পোস্টাল ব্যালটে অনিয়মের অভিযোগ সরকারি কর্মচারীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ