দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রকাশ্যে মহিলাকে চড়, চণ্ডীগড়ে নেশাগ্রস্ত চালকের কাণ্ডে ক্ষুব্ধ পথচারীরা

নিজস্ব প্রতিনিধিঃ এক মহিলা র‍্যাপিডো রাইডারকে মারধরের অভিযোগ উঠেছে এক গাড়িচালকের বিরুদ্ধে। ঘটনাটি চণ্ডীগড়ের ঘটনা। সেই ঘটনাটি ক্যামেরাবন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাস্তাঘাটের নিরাপত্তা ও ওই ব্যক্তির আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ভুক্তভোগী তরুণী সোশ্যাল মিডিয়ায় ‘নিশু ব্লগস’ নামে পরিচিত, নিজের অভিজ্ঞতার ভিডিও শেয়ার করে জানান, ওই দিন তিনি স্বাভাবিকভাবেই যাত্রী পরিষেবা দিচ্ছিলেন। হঠাৎই এক গাড়িচালকের বেপরোয়া গতিতে গাড়ি চালানো নিয়ে আপত্তি জানান তিনি। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, গাড়িচালক আচমকা নেমে এসে তাকে চড় মারেন। আঘাতের জোরে তার বাইকের ক্যামেরা কেঁপে ওঠে, যা ভিডিওতে স্পষ্ট ধরা পড়েছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Nisha kashyap (@nishu_vlogs_1709)

আরও পড়ুনঃ RCB-র হয়ে বিরাটের ৮১ রানের দাপুটে ইনিংস, উত্তেজনায় গ্যালারি থেকে নেচে উঠলেন অনুষ্কা

ঘটনার সময় এক পথচারী এগিয়ে এসে অভিযুক্তকে বাধা দেন এবং দু’জনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। যদিও শেষ পর্যন্ত অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। পরবর্তী ভিডিওতে ভুক্তভোগী তরুণীকে ভেঙে পড়তে দেখা যায়। তিনি দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি নেশাগ্রস্ত ছিলেন এবং বিনা উস্কানিতে তার ওপর হামলা চালান। ইতিমধ্যেই তিনি চন্ডীগড় পুলিশ -এর কাছে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে, যদিও অভিযুক্তকে এখনও গ্রেফতার করা যায়নি। এই ঘটনা জেরে এলাকাবাসীরা  প্রশ্ন তুলেছে শহরের রাস্তায় নিরাপত্তা ও সামাজিক আচরণ নিয়ে।

Published by:

Share Link:

More Releted News:

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

হাজারিবাগে ভয়াবহ ব্যাঙ্ক ডাকাতি, ১০ মিনিটে সাত কোটির সোনা নিয়ে চম্পট দুষ্কৃতীদের

শরীরের একাধিক আঘাতের চিহ্ন, NCB হেফাজতে BSF জওয়ানের রহস্যমৃত্যু

‘নগ্ন’ ছবি চেয়ে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ