‘তৃণমূলের ২২ সাংসদ আমার সঙ্গে,’ জোর গলায় দাবি কাকলির

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লিতে রওনা দেওয়ার আগে বিস্ফোরক দাবি করলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। আজ, রবিবার কলকাতা বিমানবন্দরে তিনি বলেছেন, তৃণমূলের বিদ্রোহী ব্লকে সাংসদের সংখ্যা ২০ থেকে বেড়ে হবে ২২। আর তাঁর এই দাবির পর তোলপাড় রাজ্য রাজনীতিতে। ইতিমধ্যেই ২০ জন সাংসদ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে বিদ্রোহী গোষ্ঠীতে নাম লিখিয়েছেন। মনে করা হচ্ছিল আর কেউ হয়তো এই মুহূর্তে মমতার সঙ্গ ছাড়বেন না। বাকি আট জন সাংসদ থাকবেন তৃণমূলনেত্রীর সঙ্গেই। তবে তেমনটা যে হচ্ছে না তা কাকলি ঘোষ দস্তিদারের মন্তব্যে স্পষ্ট।

আরও পডুন: কুলতলিতে ‘চোর’ সন্দেহে গণপিটুনি, কেরলমের ব্যক্তির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৭

আজ, রবিবার বারাসতের সাংসদ জানিয়েছেন, ‘২০ নয় আপনারা দেখতে পাবেন সংখ্যাটা ২২ হবে। মোট ২২ জন সাংসদ আমাদের সঙ্গে আছেন। আমাদের কোনও দাবি নেই। দাবি আবার কী হবে, দেশের ভাল করা, দেশের জন্য কাজ করব, এটাই লক্ষ্য। বিগত চার-পাঁচ বছরে পশ্চিমবাংলার যা পরিস্থিতি হয়েছিল, তা ঠিক করতে হবে। এখনও কয়েকজন সাংসদ যোগাযোগ করছেন। তাঁরা পশ্চিমবঙ্গের হাল ফেরাতে চান। তাই আমাদের সঙ্গে থাকার কথা বলছেন। তাই জোর গলাতেই বলছি সংখ্যাটা ২২ হবে। তবে আমাদের অপেক্ষা করতে হবে একটু। তাঁরা আসবেন ঠিক সময়ে।’

এদিন দিল্লিতে বঙ্গভবনে বৈঠক করবেন তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীর লোকসভার সাংসদরা। তাতেই যোগ দিতে কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। সূত্রের খবর, সেই বৈঠকে হাজির থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল, শনিবারই মমতার সঙ্গ ছেড়ে কাকলি-শতাব্দীদের শিবিরে যোগ দিয়েছেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বঙ্গভবনে এদিনের বৈঠকে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে পারেন তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীর সাংসদরা। তার মধ্যে রয়েছে বিদ্রোহী শিবিরের সংসদীয় দল গঠন ও লোকসভার দলনেতা নিয়োগের বিষয়টি।

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা

খান স্যরের কোচিংয়ে ভাঙচুর মামলার অভিযুক্তের দেহ মিলল নেপালে, মৃত যুবক রওশান আনন্দের ভাই

পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্লাস্টিকের প্যাকেটে মোড়া আগ্নেয়াস্ত্র, চাঞ্চল্য গোসাবায়

হট ফেভারিট তুরস্ককে ২-০ গোলে হারিয়ে চমক অস্ট্রেলিয়ার

চিলি চিকেন আর নয়, ঘরেই বানান নতুন স্বাদের ‘রুবি চিকেন’

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

অভেন ছাড়াই ম্যাঙ্গো চিজ কেক কীভাবে বানাবেন জেনে নিন

‘তৃণমূলের ২২ সাংসদ আমার সঙ্গে,’ জোর গলায় দাবি কাকলির

দুপুরের মেনুতে আনুন বদল, বানিয়ে ফেলুন বিটরুট ডাল ঢোকলি