দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আরজিকরে পাঁচতলা থেকে রোগীর মরণঝাঁপ

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার জেরে তাঁকে ভর্তি করা হয় আরজিকর হাসপাতালেও(R G Kar Medical College and Hospital)। কিন্তু সেখান থেকেই সোমবার সকালে মরণঝাঁপ দিলেন তিনি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মানসিক অবসাদের জেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ওই ব্যক্তি। ঘটনার জেরে সাতসকালে তীব্র চাঞ্চল্য ছড়াল আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে। মৃত ব্যক্তির নাম পঞ্চানন হালদার(৬৫)(Panchanan Halder)। তিনি আরজিকর হাসপাতালের অর্থো মেডিসিন(Ortho Medicine) ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি। সোমবার সকাল ছ’টা নাগাদ হাসপাতালের অর্থো মেডিসিন ওয়ার্ডের চারতলার কার্নিশে দেখা গিয়েছিল তাঁকে। তার জেরেই ছড়িয়েছিল চাঞ্চল্য। সেই সময়ে পুলিশ-দমকল এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালের বেডে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু তার কিছুক্ষণ পরেই আবারও হাসপাতালের ৫তলায় গিয়ে সেখান থেকে ঝাঁপ দেন পঞ্চাননবাবু।

ঘটনার জেরে আরজিকর হাসপাতালের রোগী নিরাপত্তা নিয়ে কিন্তু বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। প্রশ্ন উঠেছে, অর্থো মেডিসিন বিভাগের রোগী কীভাবে সকলের নজর এড়িয়ে চারতলার কার্নিশে পৌঁছে গেলেন? আর তাঁকে উদ্ধারের পরেও কেন চোখেচোখে রাখা হয়নি? কীভাবে আবারও তিনি সকলের চোখ এড়িয়ে পাঁচতলায় পৌঁছে গেলেন? এর পাশাপাশি প্রশ্ন উঠেছে, পঞ্চাননবাবু অর্থো মেডিসিন বিভাগে ভর্তি ছিলেন। মানে তাঁর অস্থিজনিত সমস্যা ছিল। সেই সঙ্গে ছিল শারীরিক দুর্বলতাও। এরপরেও কীভাবে তিনি চার তলার কার্নিশে উঠতে সক্ষম হলেন? আর কীভাবেই বা পাঁচতলা থেকে ঝাঁপ দিলেন? যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে। পঞ্চাননবাবু ঝাঁপ দেওয়ায় ঘটনাস্থলেই মারা যান। পুলিশ খবর পেয়ে হাসপাতালে এসে তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। সেই সঙ্গে ঘটনার তদন্ত শুরু করে। তার জেরেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করেন তাঁরা।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

‘ছাত্র আন্দোলন কখনও গণতন্ত্রের বিরোধী হতে পারে না’, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ