চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উত্তরপ্রদেশে বিরোধী দলনেতা হচ্ছেন অখিলেশ যাদব

নিজস্ব প্রতিনিধি, লখনউ: সব জল্পনার অবসান। রাজ্যের বিরোধী দলনেতা হচ্ছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ সিং যাদব। আজ শনিবার সমাজবাদী পার্টির বিধায়কদের বৈঠকে দলনেতা হিসেবে অখিলেশকেই বেছে নেওয়া হয়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সমানতালে টক্কর দিতেই মুলায়ম পুত্রকে পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নেওযা হয়েছে।

সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে কহরোল আসন থেকে বিপুল ভোটে বিধায়ক হিসেবে নির্বাচিত হন  অখিলেশ। বিধায়ক হিসেবে নির্বাচিত হলেও যেহেতু আজমগড় থেকে সাংসদ হিসেবে আগে নির্বাচিত হয়েছিলেন ফলে সাংসদ পদ রাখবেন নাকি বিধায়ক পদ, তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। যদিও কয়েকদিন আগেই সাংসদপদ থেকে মুলায়ম পুত্র ইস্তফা দিয়েছিলেন। ফলে তখনই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছিল, বিধানসভায় বিরোধী দলনেতার দায়িত্ব পেতে পারেন অখিলেশ। পাশাপাশি মুলায়ম সিং যাদবের ছোটভাই শিবপাল সিং যাদবের নাম নিয়েও চর্চা শুরু হয়েছিল।  

এদিন লখনউয়ে বিধায়কদলের বৈঠকে পরিষদীয় নেতা হিসেবে অখিলেশের নাম প্রস্তাব করেন সমাজবাদী পার্টির প্রবীণ নেতা অবধেশ প্রসাদ। সেই প্রস্তাব সমর্থন করেন বিধায়ক আলম বদী। এদিনের বৈঠকে অবশ্য শিবপাল সিং যাদবকে ডাকাই হয়নি। যদিও সপা সূত্রে জানা গিয়েছে, ‘আসন্ন বিধানসভা অধিবেশনে দলের রণকৌশল ঠিক করতে আগামী ২৮ মার্চ সহযোগী দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন অখিলেশ। ওই বৈঠকে শিবপাল সিং যাদবকেও আমন্ত্রণ জানানো হয়েছে।’ এদিন রাষ্ট্রীয় লোকদল নেতা জয়ন্ত চৌধুরী সপা সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে দেখা করে আশ্বস্ত করেছেন, ‘সপার সহযোগী দল হিসেবেই থাকবে আরএলডি।’

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ