দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘পরমাণু অস্ত্র দিয়ে গুঁড়িয়ে দেব’, দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি কিমের বোনের

নিজস্ব প্রতিনিধিঃ ‘আক্রমণ করলে কেউ রেহাই পাবে না। পরমাণু অস্ত্র দিয়ে গুঁড়িয়ে দেব।’ দক্ষিণ কোরিয়াকে এবার ঠিক এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জন উংয়ের বোন কিম ইয়ো জং। সম্প্রতি কিমের বোনের এই হুঁশিয়ারি বার্তা রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এর আগে গত সপ্তাহেই দক্ষিণ কোরিয়ার সেনাপ্রধান সুহ উক বলেন , তাঁদের কাছে এমন ক্ষেপণাস্ত্র আছে, আজ উত্তর কোরিয়ার যে কোনও লক্ষবস্তুতে আঘাত হানতে সক্ষম। সুহ উকের করা এই মন্তব্যের তিন দিনের মধ্যেই উত্তর কোরিয়ার হয়ে পাল্টা জবাব দিলেন কিম জন উংয়ের বোন কিম ইয়ো জং।   

উল্লেখ্য, চলতি বছরের প্রথম থেকেই আন্তর্জাতিক নিয়মের তোয়াক্কা না করে একাধিকবার বিভিন্ন অস্ত্র পরীক্ষা করেছে দক্ষিণ কোরিয়া। গত মাসে সম্পূর্ণ পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তার মধ্যে অন্যতম। এর পর থেকেই দক্ষিণ কোরিয়ার সেনাপ্রধান সুহ উককে একাধিক হুমকি বার্তা দিতে দেখা যায়। যার উত্তরে দিন কয়েক আগেই কিম ইয়ো জং বলেছিলেন যে, ‘সুহ উক পাগল।’ তার ঠিক দুদিন পরেই দক্ষিণ কোরিয়ার সেনাপ্রধান সুহ উক ফের বার্তা দিলে তার উত্তরে কিম ইয়ো জং বলেন, উত্তর কোরিয়ার কাছে পরমাণু অস্ত্র আছে যা মুহূর্তের মধ্যে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীকে ধ্বংস করে ফেলতে পারে। উত্তর কোরিয়া কখনই আগে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না। কিন্তু যদি কেউ উত্তর কোরিয়ার ওপর হামলা চালানোর চেষ্টা করে তাহলে তার যোগ্য জবাব দেওয়া হবে। তাঁর কথায়, ‘যদি দক্ষিণ কোরিয়া আমাদের সাথে সামরিক সংঘর্ষের পথ বেছে নেয়, তবে আমাদের পারমাণবিক যুদ্ধ বাহিনীকে অনিবার্যভাবে তাঁদের দায়িত্ব পালন করতে হবে।’

উল্লেখ্য, উত্তর কোরিয়া তো বটেই আন্তর্জাতিক রাজনীতিতেও কিম ইয়ো জং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। কিমের পরেই উত্তর কোরিয়ার যে কোনও বিষয়ে মতামত জানানোর আধিকার রয়েছে তাঁর বোনের। অনেকে আবার এটাও মনে করেন যে কিমের অবর্তমানে উত্তর কোরিয়ার শাসনভার যাবে তাঁর বোন কিম ইয়ো জংয়ের হাতেই। তাই দক্ষিণ কোরিয়া নিয়ে তাঁর এই হুমকি মোটেই হালকাভাবে নিচ্ছেন না আন্তর্জাতিক মহল।    

Published by:

Share Link:

More Releted News:

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

হরমুজ প্রণালিতে তিনটি জাহাজ আটক করল ইরান, একটির গন্তব্য় ছিল গুজরাত

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী, পতনের মুখে বলেন্দ্র শাহের সরকার?

বিদেশে গিয়েই এমন কাণ্ড! চুরি করতে গিয়ে ধরা পড়লেন ভারতীয় পর্যটকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ