চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জমি নিয়ে বিবাদের জেরে বোমাবাজি, মৃত ১

নিজস্ব প্রতিবেদক: জমি নিয়ে দুই পক্ষের গন্ডগোলের জেরে ব্যাপক বোমাবাজি। আর সেই বোমাবাজির জেরে প্রাণ গেল এক যুবকের। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি থানা এলাকার গাজীপুরে।

দীর্ঘদিন ধরেই দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি থানা এলাকার গাজীপুরের বাসিন্দা আসমত পাইক ও নিজাম পাইকের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বুধবার সকালে নিজাম পাইক বিতর্কিত জমিতে ঘর তৈরি করছিলেন। নিজামের ঘর তৈরিতে বাধা দেন প্রতিবেশী আসমত পাইক ও তার দলবল। আর বাধা দিলে শুরু হয় দু পক্ষের মধ্যে বচসা। সেই বচসা গড়ায় বোমাবাজিতে। অভিযোগ নিজামের ঘর বন্ধ করতে বোমাবাজি করে আসমতরা। বোমার অভিঘাতে  ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তির। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম কলিমউদ্দিন পাইক। বোমার আঘাতে জখম হন নিজাম পাইক। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ডায়মন্ড হারবার জেলা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। ঘটনায় ভয়ের পরিবেশ বিরাজ করছে এলাকায়। থমথমে পরিবেশ গোটা এলাকায়।

অন্যদিকে এই ভয়ঙ্কর ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে গাজীপুরে আসে বিশাল পুলিশ বাহিনী। ঢোলা ও কুলপি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ঘটনাস্থলে। কুলপির গাজীপুরে পৌঁছন সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। নিহত কলিমউদ্দিন পাইকের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। দোষীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন পুলিশ সুপার। এই ঘটনায় এখনও পর্যন্ত ২ জন মহিলাকে আটক করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ