চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন, পুলিশের কাছে নিজে ধরা দিল অভিযুক্ত স্বামী

নিজস্ব প্রতিনিধি: বিবাহবহির্ভূত (Extra Marital Affairs) সম্পর্কে জড়িয়ে পড়েছে স্ত্রী। এই সন্দেহে  তরুণীকে খুন করল স্বামী।নিজের স্ত্রীকে গলায় ফাঁস লাগিয়ে খুন করে পুলিশের কাছে গিয়ে নিজের দোষ স্বীকার করেছে অভিযুক্ত। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার রামগড় গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম আস্থা বিজলি। অভিযুক্ত স্বামীর নাম প্রসেনজিৎ বিজলি। বৃহস্পতিবার সকাল সাড়ে ছটা নাগাদ অভিযুক্ত প্রসেনজিৎ নিজেই ভিলেজ পুলিশ সুশান্ত কপাটের কাছে যায়। সেখানে গিয়ে সে জানায় যে, তাঁর স্ত্রী আস্থা বিজলিকে গলায় ফাঁস দিয়ে সে খুন করেছে। এমন ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় দাসপুর থানার পুলিশ। এর পর মৃত আস্থা বিজলির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় তদন্তকারীরা। অভিযুক্ত প্রসেনজিৎ কান্নায় ভেঙে পড়ে দাসপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায়ের সামনে। পুলিশকে অভিযুক্ত জানায়, বিবাহবহিভূর্ত সম্পর্ক রয়েছে স্ত্রীর এই সন্দেহে রাগের বশে স্ত্রীকে গলায় শাড়ির ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে সে। এই ঘটনা নিয়ে ঘাটাল মহকুমার পুলিশ আধিকারিক অগ্নীশ্বর চৌধুরী জানান, অভিযুক্ত স্বামী প্রসেনজিৎ বিজলিকে গ্রেফতার করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বছর পাঁচেক আগে দাসপুর থানার রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার রামগড় গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ বিজলির সঙ্গে তাঁর বিয়ে হয়। প্রায় ৫ বছর ধরে তারা একসঙ্গে সংসার করছে। দুজনের একটি এক বছরের সন্তানও রয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু প্রসেনজিতের এমন কাণ্ডে অবাক হয়ে যাচ্ছেন প্রতিবেশীরা।

Published by:

Share Link:

More Releted News:

‘বিজেপি ক্ষমতায় এলে চোখের জল ফেলতে হবে’, পুরুলিয়ায় তৃণমূলের প্রচারে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

‘শওকতকে ওরা খুন করতে চায়’, ভাঙড়ে বিস্ফোরক মমতা

‘কেন্দ্রে এখন মাইনরিটি সরকার’, বারুইপুর থেকে বিজেপিকে তুলোধনা মমতার

‘জাতির উদ্দেশে ভাষণ মানে মিথ্যার ফুলঝুরি’‌, ভাঙড় থেকে মোদিকে তুলোধনা মমতার

গুরুতর অসুস্থ তৃণমূল নেতা অসিত মজুমদার, কী হয়েছে বিদায়ী বিধায়কের?

লক্ষ্য ২৬! ভোটমুখে ‘সিঁদুর কৌটো’ বিলি তৃণমূলের, শুরু রাজনৈতিক তরজা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ