চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সম্প্রচারে হোঁচট, চাকরি গেল ১৭ জনের

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের সম্প্রচারে বিঘ্ন ঘটায় পাকিস্তান টেলিভিশন চ্যানেলের ১৭জন কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ডন পত্রিকার প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সম্প্রতি পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গিয়েছিলেন কোট লাখপত জেল এবং লাহোরের বিখ্যাত রমজান বাজারে।

প্রধানমন্ত্রী যাবেন, সেটা আগে থেকে পাকিস্তান টেলিভিশন চ্যানেলের শীর্ষকর্তাদের জানিয়ে দেওয়া হয়েছিল।তারা প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পৌঁছে যান। কিন্তু প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচি শুরু হতেই একাধিকবার সরাসরি সম্প্রচারে বিঘ্ন ঘটে। বিষয়টি প্রধানমন্ত্রীর কানে তোলেন তাঁর ঘনিষ্ঠমহল। কারা সেদিনের অনুষ্ঠান সম্প্রচারের দায়িত্ব ছিলেন, তার একটা তালিকা চেয়ে পাঠান। তালিকায় নাম ছিল ১৭ জনের। ১৭ জনকে চাকরি থেকে অবিলম্বে বরখাস্ত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

এই ১৭ জনের মধ্যে ভিভিআইপি-র অনুষ্ঠান সম্প্রচারের দায়িত্বে থাকা শীর্ষকর্তা ইমরান বশির খানও রয়েছেন। ১৭জনকে চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি পাকিস্তান টেলিভিশন চ্যানেলের ডজন খানেক ইঞ্জিনিয়ার এবং ক্যামেরাম্যানকে সাসপেন্ড করা হয়েছে।

চাকরি যাওয়া এবং সাসপেন্ড হওয়া কর্মীরা জানিয়েছেন, সরকার তাদের বলির পাঠা করেছে। প্রথমমত এরা সকলেই ইমরানের আমলে নিয়োগ হওয়া কর্মী। তাছাড়া প্রধানমন্ত্রীর সফরের কথা মাথায় রেখে তারা উর্ধ্বতন কর্তৃপক্ষকে আধুনিক ল্যাপটপ দেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু তাদের সেই অনুরোধে না উর্ধ্বতন কর্তৃপক্ষ সাড়া দিয়েছে, না সরকার।

এই ঘটনার পর পাকিস্তান সরকারের বিভিন্ন দফতরের শীর্ষপদে যাঁরা রয়েছেন, কম-বেশি তাঁরা সকলেই চাকরি হারানোর আশঙ্কা করছেন। তাঁরা নিশ্চিত, কোনও না কোনও কারণ দেখিয়ে সরকার তাদের বরখাস্ত করবে।

আরও পডু়ন শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ, ঘোষণা রুশ টিভি সঞ্চালকের

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

৯ কোটি টাকায় নিলাম টাইটানিকের ‘বেঁচে যাওয়া’ এক যাত্রীর লাইফ জ্যাকেট

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

কোকাকোলার আগেই ভারতের কোল্ড ড্রিঙ্ক, ইতিহাসের সাক্ষী ‘আর্ডিস’

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ