আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আপের ‘মান’ রাখতে স্বাস্থ্যমন্ত্রীকে তাড়ালেন মুখ্যমন্ত্রী মান, অভিযোগ দুর্নীতির

নিজস্ব প্রতিনিধি, অমৃতসর: শাসন ক্ষমতায় আসার আগে আপের তরফ থেকে পঞ্জাববাসীকে আশ্বাস দিয়ে বলা হয়েছিল দুর্নীতিমুক্ত রাজ্য গঠনের। সেই সরকারের স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিংলার বিরুদ্ধে দুর্নীতি জড়িত থাকার অভিযোগ ওঠে। অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্তে অভিযোগ প্রমাণিত হয় ক্য়াবিনেট থেকে তাঁকে বরখাস্ত করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল। 

দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, দিল্লিতে শাসন ক্ষমতায় আসীন হওয়ার আগে আপ একটা কথাই শহরবাসীকে জানিয়ে এসেছিল এক দুর্নীতিমুক্ত সরকার গঠনই তাদের লক্ষ্য। দিল্লিতে আগে সরকারি কাজ হত টাকার বিনিময়ে। ফাইল একজায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়ার জন্য দিতে হত মোটা টাকা। দিল্লি সরকার এখন দুর্নীতিমুক্ত সরকার। দিল্লিবাসীকে বলা হয়েছে,  কাজের জন্য কেউ টাকার দাবি করলে তা যেন সরকারকে অবিলম্বে জানিয়ে দেওয়া হয়। একই উদ্দেশ্য নিয়ে পঞ্জাবেও সরকার গঠন করেছে আপ। রাজ্যবাসী এই দলের ওপর ভরসা রেখেছে। তাদের উজার করে ভোট দিয়েছে। সেই সরকারের কোনও মন্ত্রী দুর্নীতিতে জড়িয়ে যাবে, তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। বরখাস্ত হওয়া মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ ওঠে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। অভিযোগ প্রমাণিত হয়েছে। দেখা গিয়েছে, সরকারি কাজের বরাৎ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই মন্ত্রী কাজ পিছু এক শতাংশ করে কমিশন দাবি করতেন। সে কারণে মন্ত্রীক তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

আরও পড়ুন আপ বিধায়ককে ‘বদ চরিত্র’ হিসেবে ঘোষণা করল দিল্লি পুলিশ

Published by:

Share Link:

More Releted News:

ডিগবাজি খেয়ে বিজেপিতে নাম লেখানোর ৪৮ ঘন্টায় ২০ লক্ষ অনুরাগী হারালেন রাঘব চাড্ডা

গেরুয়া চোলা পরতেই হরভজন-সহ দলবদলুদের নিরাপত্তা দিল শাহের মন্ত্রক

শ্বশুরবাড়িতে জামাইয়ের তাণ্ডব! স্ত্রী-শাশুড়িকে নৃশংস ভাবে খুন, শ্বশুরের অবস্থা আশঙ্কাজনক

‘আগে ভোট, পরে বিয়ে’, স্বপ্নের সাজে বিয়ের পিঁড়িতে না বসে ভোটকেন্দ্রে হাজির কনে

রাম মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয়, মুসলিম মহিলাদের হাতে তৈরি সেই ‘প্যাড়া’ এখন বিশ্বখ্যাত

২৯৯ টাকার জামা কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত মুম্বইয়ের নার্স, তদন্তে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ