দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রকাশ্যে এলো বহু প্রতীক্ষিত ‘ব্রহ্মাস্ত্র’-এর ট্রেলার

নিজস্ব প্রতিনিধিঃ  প্রকাশ্যে এল অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির ট্রেলার। বুধবার সকালেই পরিচালক অয়ন মুখোপাধ্যায় তাঁর এই বহু প্রতীক্ষিত ছবির ট্রেলার সামনে আনেন। এই ছবির মূল আকর্ষণ হয়ে উঠতে চলেছে ভিএফএক্স এর অসাধারণ কাজ। তার সঙ্গে রয়েছে ভালোবাসা, রোমান্স এবং জমজমাট অ্যাকশন। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট, নাগার্জুনা এবং মৌনি রায়কে।

+

 

View this post on Instagram

 

A post shared by Ayan Mukerji (@ayan_mukerji)

উল্লেখ্য অয়ন মুখোপাধ্যায়ের এই ছবি ট্রিলজির আকার নেবে। আর সেই ট্রিলজির এটিই প্রথম ভাগ। ছবিতে দেখা যাবে শিব অর্থাৎ রণবীরকে ইশার প্রেমে পড়তে। এই চরিত্রে অভিনয় করছেন আলিয়া। কিন্তু শিব হঠাৎ নিজেকে নতুনভাবে আবিস্কার করে। জানতে পারে যে তার জীবনে কিছু রহস্য রয়েছে। যার সঙ্গে যোগ রয়েছে ব্রহ্মাস্ত্রের।  শুধু তাই নয় তার সঙ্গে তার মধ্যে অদ্ভুত এক শক্তিও রয়েছে। শিব তার মধ্যে এই অদ্ভুত ক্ষমতা অনুভব করার সঙ্গে সঙ্গে তার উৎস খুঁজতে উদ্যত হয়। মহাজাগতিক বিশ্বে নিজের মধ্যে থাকা ক্ষমতা ও আশ্চর্য এর মাঝে কিভাবে যোগসূত্র স্থাপন করবে শিব। ইশার সঙ্গে তার সম্পর্কেি বা কী হবে এসব কিছুর দেখার জন্য মুখিয়ে রয়েছেন রণবীর-আলিয়ার ভক্তরা।

ট্রেলারের শুরুতে বচ্চন সাহাবের গমগমে গলায় শোনা যাচ্ছে সংলাপ। যার অর্থ, ” জল, হাওয়া, আগুন- সেই প্রাচীনকাল থেকেই এগুলি আমাদের মধ্যে বিরাজ করছে যা মহাবিশ্বের সঙ্গে জড়িয়ে।” ছবিতে দেখা যাবে অমিতাভ বচ্চনকে গুরুর ভূমিকায়। রানির চরিত্রে অভিনয় করছেন এই ছবিতে বঙ্গকন্যা মৌনি রায়। এবং সবশেষে না যা না বললেই নয় তা হল এই ছবিতে নাকি একপ্রকার দর্শকদের চমক দিয়ে সবার সামনে উপস্থিত হবেন কিং খান ও দীপিকা পাদুকোন। ছবির টিজারেই শাহরুখকে আবিষ্কার করেছিলেন নেটিজেনরা। তবে শোনা যাচ্ছে শুধু শাহরুখ নন বরং তাঁর সঙ্গে এই ছবিতে নাকি দেখা মিলবে দীপিকারও। ছবিতে ক্যামিও চরিত্রে থাকছেন তাঁরা এমনটাই গুঞ্জন। 

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ