চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৫ কুকুরকে কীটনাশক খাইয়ে খুন করার অভিযোগে গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি: পাঁচ কুকুরকে কীটনাশক খাইয়ে খুন করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ Bangaon) এলাকার গোপালনগর থানার পাঁচপোতা গান্ধীর মোড় গ্রাম। পাঁচ কুকুরকে মেরে ফেলার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম জাহাঙ্গীর মণ্ডল। বনগাঁ Bangaon) এলাকার গোপালনগর থানার পাঁচপোতা গান্ধীর মোড় গ্রামের বাসিন্দা তিনি। স্থানীয়দের দাবি, আচমকাই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় পাড়ার ৮-১০টি কুকুর। স্থানীয়রা কুকুরগুলির খোঁজ খবর শুরু করে। এর পর তাঁরা দেখেন এলাকার বাসিন্দা জাহাঙ্গীর মণ্ডলের বাড়িতে পড়ে রয়েছে পাঁচটি কুকুরের দেহ। এর পর স্থানীয়রা তড়িঘড়ি পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোপালনগর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বক্তিকে গ্রেফতার করে।

অন্যদিকে অভিযুক্ত জাহাঙ্গীর মণ্ডলের দাবি, ওই কুকুরগুলি তার চাষ করা ফুলের খেত নষ্ট করে দিচ্ছিল। তাই তাদের কীটনাশক খাইয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত জাহাঙ্গীর মণ্ডল রজনীগন্ধা ফুল চাষ করতেন। কিন্তু এলাকার বেশকিছু কুকুর সেই ফুলের খেতে গিয়ে লণ্ডভণ্ড করে দিচ্ছিল। কুকুর যাতে জমিতে না আসে সেজন্য একাধিক চেষ্টা করেছিল। কিন্তু কিছুতেই তাদের আটকানো যাচ্ছিল না বলে জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগ, সমস্যা থেকে পাকাপাকিভাবে মুক্তি পেতে কুকুরগুলিকে কীটনাশক খাইয়ে মেরে ফেলার সিদ্ধান্ত নেন অভিযুক্ত। এই ঘটনায় জাহাঙ্গীর মণ্ডলকে গ্রেফতার করার পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Published by:

Share Link:

More Releted News:

‘শওকতকে ওরা খুন করতে চায়’, ভাঙড়ে বিস্ফোরক মমতা

‘কেন্দ্রে এখন মাইনরিটি সরকার’, বারুইপুর থেকে বিজেপিকে তুলোধনা মমতার

‘জাতির উদ্দেশে ভাষণ মানে মিথ্যার ফুলঝুরি’‌, ভাঙড় থেকে মোদিকে তুলোধনা মমতার

গুরুতর অসুস্থ তৃণমূল নেতা অসিত মজুমদার, কী হয়েছে বিদায়ী বিধায়কের?

লক্ষ্য ২৬! ভোটমুখে ‘সিঁদুর কৌটো’ বিলি তৃণমূলের, শুরু রাজনৈতিক তরজা

‘মহিলা ‌বিলে বাংলাকে ভাগ করার কথা ছিল’‌, বারুইপুর থেকে সুর সপ্তমে মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ