চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সরকারি সফরে স্বামীকে নিয়ে পাকিস্তানে গিয়ে বিতর্কে ইউনূসের ‘বান্ধবী’ রিজওয়ানা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় চলছে দেদার স্বজনপোষণ। সরকারি সফরে নিকট আত্মীয়দের নিয়ে জনগণের করের টাকার আদ্যশ্রাদ্ধ করা তদারকি সরকারের উপদেষ্টাদের রুটিনে পরিণত হয়েছে। সরকারি সফরে দুই মেয়েকে নিয়মিত নিয়ে যান ইউনূস। আর এবার স্বামী ও আত্মীয়দের নিয়ে সরকারি অর্থে পাকিস্তান সফরে গিয়েছেন ইউনূসের ‘ঘনিষ্ঠ বান্ধবী’ তথা তদারকি সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুধু তাই নয়, তদারকি সরকার ক্ষমতায় আসার পরে এই প্রথম কোনও উপদেষ্টা পাকিস্তানে গেলেন। রিজওয়ানার এই সফর নিয়ে প্রশাসনের শীর্ষ আমলারা যথেষ্ট ক্ষুব্ধ। সরকারি কোষাগারের অবস্থা যখন ভাঁড়ে মা ভবানী তখন রিজওয়ানার সাধ পূরণে লক্ষাধিক ডলার গচ্চা দেওয়ার কোনও অর্থ নেই বলে মনে করছেন তাঁরা।

গত ৪ নভেম্বর শাহবাজ শরিফ সরকারের আমন্ত্রণে ইসলামাবাদ গিয়েছেন রিজওয়ানা। তাঁর কূটনৈতিক পাসপোর্ট নম্বর হল (D00017713)। সরকারি কোনও পদে না থাকা সত্বেও পরিবেশ উপদেষ্টার সঙ্গী হয়েছেন তার স্বামী তথা জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর সামরিক শাখার শীর্ষ নেতা আবু বকর সিদ্দিকি। সেই সঙ্গে সফরে তিন আত্মীয়কেও নিয়ে গিয়েছেন রিজওয়ানা। ৭ নভেম্বর পর্যন্ত পাকিস্তানে থাকার কথা থাকলেও সরকারি অর্থে ফূর্তি করার লোভ সংবরণ করতে পারেননি ইউনূসের ঘনিষ্ঠ বান্ধবী। ইসলামাবাদ থেকে কাতারের রাজধানী দোহায় গিয়ে কাতার  এয়ারলাইন্সের (কিউআর ৬৩৮) বিমানে চেপে সোমবার ঢাকায় ফিরেছেন রিজওয়ানা।

ইসলামাবাদের বাংলাদেশ দূতাবাসের এক আধিকারিক জানিয়েছেন, ‘পরিবেশ উপদেষ্টার বাড়তি সময় পাকিস্তানে থাকার বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অবহিত করা হয়েছিল। ইউনূসের দফতর সবুজসঙ্কেত দিয়েছে। রিজওয়ানার ব্যক্তিগত ভ্রমণের কারণে ১ লক্ষ ৩৩ হাজার ডলার বাড়তি গুনতে হয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ