ইউনূস সরকারের কীর্তি, মা ইলিশ সংরক্ষণে মোতায়েন করল ১৭ যুদ্ধজাহাজ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইলিশের জন্য বিশ্বজোড়া খ্যাতি রয়েছে বাংলাদেশের। বিশ্বের বিভিন্ন প্রান্তেই রপ্তানি হয় ইলিশ। এবার ইলিশ মাছের প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ বাস্তবায়নে ইউনূস সরকার মোতায়েন করল ১৭ যুদ্ধজাহাজ। মা ইলিশ সংরক্ষণের জন্য বাংলাদেশ নৌবাহিনী নদী ও উপকূলীয় এলাকায় কঠোর নজরদারি ও অভিযান চালাচ্ছে।

সূত্রে জানা গিয়েছে, মা ইলিশ সংরক্ষণের জন্য অভিযান শনিবার (৪ অক্টোবর) থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ধরে চলবে। ইলিশ মাছের প্রজনন মৌসুমে মা ইলিশরা যাতে স্বচ্ছন্দে কাটাতে পারে সেই কারণে এই সময়ে সারাদেশে সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময়। বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী “ইন এইড টু সিভিল পাওয়ার” এর আওতায় নৌবাহিনীর ১৭টি যুদ্ধজাহাজ দেশের ৯টি জেলায় মোতায়েন করা হয়েছে। যারা নদীজুড়ে পাহারা দেবে। বিশেষ নজরদারি চালানো হচ্ছে চাঁদপুর, কক্সবাজার, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, বরিশাল ও পটুয়াখালীসহ উপকূলীয় অঞ্চলগুলোতে।

নৌবাহিনীর জাহাজ, ক্রাফট ও বোট উল্লেখিত এলাকাগুলিতে সর্বক্ষণ টহল দিচ্ছে দেবে বলেই জানিয়েছে নৌবাহিনী। আরও জানানো হয়েছে যে মা ইলিশের সংরক্ষণের জন্য অবৈধ মাছ শিকার প্রতিরোধে যুদ্ধজাহাজ ও অত্যাধুনিক মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড, নৌ পুলিশ এবং মৎস্য অধিদপ্তরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে নৌবাহিনী। নৌবাহিনী বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে ইলিশ মাছের প্রজননের সময়ে যদি কেই অবৈধ মাছ ধরার চেষ্টা করে বা মাছ ধরে ধরা পরে তাহলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রচারও চালানো হবে ।

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

গঙ্গায় ভাঙনে লাইনে ধস! বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, চলছে সংস্কারের কাজ

‘ধ্বংস হয়েছে বহু তারকার কেরিয়ার’, ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট