আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যানজট সমস্যা থেকে মুক্তি দিতে ঢাকায় চালু হচ্ছে চক্ররেল

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজধানীর যানজটের কবলে পড়ে অফিসযাত্রী থেকে নিত্যযাত্রীদের জীবন ক্রমশই দুর্বিষহ হয়ে পড়েছে। সকাল আর সন্ধ্যায় অফিসমুখো আর অফিস ফেরত যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। রাজধানীবাসীকে যানজটের যন্ত্রণা থেকে মুক্তি দিতে ইতিমধ্যেই পাতাল রেল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এবার রাজধানীকে ঘিরে সার্কুলার বা চক্র রেল চালুর পরিকল্পনা নিয়েছে রেল মন্ত্রক।

সোমবার  কমলাপুর রেল স্টেশনে ‘স্বয়ংক্রিয় ট্রেন ওয়াশিং প্ল্যান্টের’ উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, ‘ঢাকার যানজট নিরসন এবং সাধারণ মানুষের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে ৮৯ কিলোমিটার সার্কুলার ট্রেন লাইন চালু করা হবে। তার মধ্যে ৯ কিলোমিটার রেললাইন থাকবে মাটির নিচে। বাকি রেলপথ এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে।’ তবে কবে থেকে ওই প্রকল্পের কাজ শুরু হবে, তা নিয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।

এদিনের অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ১০টি প্রকল্পকে অগ্রাধিকার দিয়েছেন তার মধ্যে দুটি রেল মন্ত্রণালয়ের। এর মধ্যে একটি চট্টগ্রামের দোহাজারী থেকে মায়ানমার হয়ে চিন পর্যন্ত যাবে। গোটা এশিয়ার সঙ্গে বাংলাদেশ রেলওয়ে যুক্ত হবে। আর দ্বিতীয়টি হল পদ্মা লিংক। ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭১ কিলোমিটার রেল লাইন স্থাপন করা হবে। পদ্মা সেতুর উপর দিয়ে যাবে এই রেল লাইন। দ্বিতীয় রেলসেতু হবে বঙ্গবন্ধু সেতুর পাশে। ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে বঙ্গবন্ধু রেলসেতু দিয়ে ট্রেন যাতায়াত করতে পারবে। এই সেতুতে আলাদা দুটি লাইন থাকবে।’

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ফ্লোরিডায় বাংলাদেশি ছাত্র-ছাত্রীকে কুচিয়ে টুকরো টুকরো করল দুষ্কৃতীরা

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ