চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

খালেদার জন্য বিদেশি চিকি‍ৎসক আনা যাবে: বিদেশ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: গুরুতর অসুস্থ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকি‍ৎসার জন্য বিদেশ থেকে চিকি‍ৎসক এলে সরকারের কোনও আপত্তি নেই। সোমবার বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বিদেশ মন্ত্রী আবদুল এ কে মোমেন। সূত্রের খবর, এদিনের বৈঠকে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিদেশি রাষ্ট্রদূতরা। খালেদাকে উন্নত চিকি‍ৎসা দেওয়ার জন্য কি-কি পদক্ষেপ নেওয়া হয়েছে, তাও জানতে চান তাঁরা। বিদেশি রাষ্ট্রদূতদেরও খালেদার চিকি‍ৎসা নিয়ে আশ্বস্ত করেছেন বিদেশ মন্ত্রী।

গত কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপার্সন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটছে। বিএনপির পক্ষ থেকে দলনেত্রীকে উন্নত চিকি‍ৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানানো হয়েছে। এমনকী এই ইস্যুতে রাজপথে নেমে আন্দোলনও শুরু করেছেন বিএনপি নেতা-কর্মীরা।

এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন বিদেশমন্ত্রী আবদুল মোমেন। বৈঠকে রোহিঙ্গা ইস্যু, করোনা পরিস্থিতি সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়। রোহিঙ্গা সমস্যা সমাধানে বিদেশি রাষ্ট্রদূতদের সাহায্য চান মোমেন। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রাক্তন প্রধানমন্ত্রীর উপযুক্ত চিকি‍ৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান বিদেশি রাষ্ট্রদূতরাও।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিদেশমন্ত্রী বলেন, ‘আমি বিদেশি রাষ্ট্রদূতদের জানিয়ে দিয়েছি, দেশের যে কোনও জায়গায় চিকি‍ৎসা করাতে পারেন প্রাক্তন প্রধানমন্ত্রী। এমনকী চাইলে খালেদা জিয়ার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা যাবে। তবে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে তাঁকে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।’

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ