চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

খালেদা জিয়াকে অনেক মানবিকতা দেখিয়েছি: শেখ হাসিনা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিরোধী দল বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্য অনেক মানবিকতা দেখিয়েছেন বলে বুধবার দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসুস্থ বিরোধী নেত্রীকে চিকি‍ৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য সরকার অনুমতি দেবে কিনা জানতে চাইলে প্রধানমন্ত্রী স্পষ্ট কোনও জবাব না দিয়ে বলেন, ‘খালেদা জিয়া আমাকে হত্যা করতে চেয়েছেন। কিন্তু তবুও আমি মানবিকতা দেখিয়েছি। আমার পক্ষে যতটা সম্ভব করেছি। বাকিটা আইন করবে।’

গত কয়েক মাস ধরেই গুরুতর অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রীকে উন্নত চিকি‍ৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি চেয়ে ইতিমধ্যেই সরকারের শীর্ষ মহলের কাছে আবেদন জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। যদিও এ বিষয়ে এখনও সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

এদিন সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে কিছুটা রেগে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘খালেদা জিয়ার জন্য আমি অনেক করেছি। আর কত মানবিকতা দেখাব? হত্যাকারীকে ফুলের মালা দিয়ে বরণ করে আনব? আমি যা করার করেছি, বাকিটা আইন করবে।’ প্রাক্তন প্রধানমন্ত্রী যে তাঁকে প্রাণে মারার ষড়যন্ত্র করেছিলেন সে কথা উত্থাপন করে শেখ হাসিনা বলেন, ‘কোটালিপাড়ায় হামলার আগে তিনি বলেছিলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা বিরোধী দলের নেতাও হতে পারবেন না। কারণ তখন তিনি জানতেন আমি মরে যাব। কিন্তু কথায় আছে রাখে আল্লাহ মারে কে? আমি এখনও বেঁচে রয়েছি।’

বহুল চর্চিত রেইনট্রি হোটেলের ধর্ষণ মামলার রায় দিতে বিচারক বেগম কামরুন্নাহার যে বিতর্কিত পর্যবেক্ষণ মন্তব্য করেছেন, সে বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যিনি বলেছেন, তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। আর যা বলেছেন, তা সম্পূর্ণই তাঁর ব্যক্তিগত মতামত।’

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ