প্রহসনের ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় শেখ হাসিনা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘প্রহসনের ভোটে’ জিতে টানা চতুর্থবার শাসন ক্ষমতায় ফিরল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। রবিবার গভীর রাতে ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে ২৮২টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষিত হয়েছে। শাসকদল আওয়ামী লীগ একাই জয়ী হয়েছে ২১৯ আসনে। নির্দলরা জয়ী হয়েছেন ৫১ আসনে। প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মহম্মদ এরশাদের দল জাতীয় পার্টি জিতেছে ১১টি আসনে। এছাড়া বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি প্রাক্তন সেনা আধিকারিক সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীরপ্রতীক) জয়ী হয়েছেন।

নওগাঁ-২ আসনের নির্দল প্রার্থী আমিনুল ইসলামের মৃত্যুতে ওই আসনের ভোট স্থগিত রেখে বাকি ২৯৯টি সংসদীয় আসনে রবিবার ভোট নেওয়া হয়। ভোটের ময়দানে ছিলেন ১ হাজার ৯৭০ জন প্রার্থী। আওয়ামী লীগ ছাড়া দেশের আর কোনও প্রধান রাজনৈতিক দল ভোটে অংশ নেয়নি। উল্টে ভোট বয়কটের ডাক দিয়েছিল প্রধান বিরোধী দল বিএনপি। আর তাতে ব্যাপক সাড়া মিলেছে। কত শতাংশ ভোট পড়েছে তা স্পষ্ট ভাবে জানাতে পারেনি নির্বাচন কমিশন। ভোট শেষে এ বিষয়ে ধোঁয়াশাপূর্ণ মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি জানিয়েছেন, ৪০ শতাংশের মতো ভোট পড়েছে। তবে কমও হতে পারে, বেশিও হতে পারে।

বিকেল চারটের সময় ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সগেই ভোটগণনা শুরু হয়। রাত আটটার পরেই বিভিন্ন কেন্দ্রের চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে শুরু করে নির্বাচন কমিশন। প্রহসনের ভোটে শতাধিক কেন্দ্রে শাসকদল আওয়ামী লীগের সরকারি প্রার্থীকে জোর টক্কর দিয়েছে নির্দল হয়ে দাঁড়ানো বিক্ষুব্ধ আওয়ামী লীগ নেতারা। আর তার ফলেই বিমান পরিবহণ মন্ত্রী মাহবুব আলী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী আবদুস সোবহান গোলাপের মতো হেভিওয়েট প্রার্থীরা হেরে গিয়েছেন। এমনকি হাসানুল হক ইনুর মতো দেশের পরিচিত বামপন্থী নেতাও হেরেছেন। বাংলাদেশ কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী ওরফে বাঘা সিদ্দিকীও টাঙাইলের সখিপুর আসন থেকে হেরে গিয়েছেন।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির