চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পীরগঞ্জে হিন্দুদের উপরে হামলার মূলপাণ্ডা শাসকদলের ছাত্র নেতা

নিজস্ব প্রতিনিধি, রংপুর: এ যেন অনেকটাই কেঁচো খুঁড়তে কেউটে। পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলার মূল হোতা সৈকত মণ্ডল খোদ শাসকদল আওয়ামি লিগের ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত। কারমাইকেল কলেজের দর্শন বিভাগের ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিল সে। হিন্দু সম্প্রদায়ের উপরে হামলার ঘটনায় সংগঠনের এক নেতার নাম জড়ানোয় যথেষ্টই অস্বস্তিতে পড়েছে ছাত্র লিগের জেলা নেতৃত্ব। বিড়ম্বনা এড়াতে ঘটনার পরেই গত ১৮ অক্টোবর সৈকতকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করেছেন কারমাইকেল কলেজের ছাত্রলিগের সভাপতি সাইদুজ্জামান সিজার। শনিবার রাতে সাংবাদিকদের তিনি বলেন, ‘অপরাধী যে দলেরই হোক অপরাধ করলে শাস্তি পেতে হবে। আইন সবার জন্যই সমান।’ 

গত ১৭ অক্টোবর পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া, বটতলা ও হাতিবান্ধার জেলে পাড়ায় হিন্দু সম্প্রদায়ের একাধিক বাড়িতে লুটতরাজ চালানোর পাশাপাশি অগ্নিসংযোগ করে একদল দুষ্কৃতী। ওই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে সৈকত মণ্ডলের। শুক্রবার রাতেই টঙ্গী থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। সৈকতের পাশাপাশি গ্রেফতার করা হয় তার সহযোগী তথা স্থানীয় এক মসজিদের মোয়াজ্জেন রবিউল ইসলামকে।  

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পীরগঞ্জে হিন্দুদের বাড়িতে হামলার ঘটনায় মূল অভিযুক্ত সৈকত মণ্ডলের বাড়ি রামনাথপুর ইউনিয়নের চেরাগপুর গ্রামে। তার বাবার নাম রাশেদুল ইসলাম মণ্ডল। পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও শাহ্ আব্দুর রউফ কলেজ থেকে এইচএসসি পাস করে। কলেজে পড়ার সময় ছাত্রলিগের রাজনীতিতে যুক্ত হয় সৈকত। কারমাইকেল কলেজের দর্শন বিভাগে সংগঠনের সহ-সভাপতির দায়িত্বও দেওয়া হয় তাকে।

নিজেদক্ষের দলেরই এক ছাত্র নেতার নাম সাম্প্রদায়িক হামলার ঘটনায় জড়িয়ে যাওয়ায় যথেষ্টই অস্বস্তিতে শাসকদলের স্থানীয় নেতৃত্ব। পীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লিগের সভাপতি এজেডএম সেকেন্দার আলি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘জীবন বৃত্তান্ত বা পরিচয় না জেনে টাকার লোভে কমিটিতে অন্তর্ভুক্ত করলে এমন ঘটনা ঘটবেই। সৈকত অন্য কলেজের হয়ে কি করে কারমাইকেল কলেজ ছাত্রলিগের কমিটিতে অন্তর্ভুক্ত হয়?’ সৈকতকে সাংগঠনিক দায়িত্ব দেওয়ার জন্য কারমাইকেল কলেজ শাখা ছাত্রলিগ সভাপতি ও সম্পাদককেও বহিষ্কারের দাবি জানিয়েছেন তিনি। 

জেলা ছাত্রলিগের সভাপতি মেহেদি হাসান রনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মাঝিপাড়ার ঘটনায় যারাই জড়িত হোক সকলকে বিচারের আওতায় আনতে শেখ হাসিনার কঠোর নির্দেশ দিয়েছেন। সৈকতের গ্রেফতার প্রমাণ করেছে পুলিশ ও প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে।’

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ