চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নোয়াখালীর মন্দির থেকে লুঠ হওয়া জিনিস উদ্ধার, গ্রেফতার চার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দুর্গাপুজোর সময়ে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার চৌমুহনীতে ইসকন সহ একাধিক মন্দিরে হামলা ও লুটতরাজ চালানোর দায়ে চার জনকে গ্রেফতার করেছে র‍্যাব। ধৃতদের কাছ থেকে মন্দির থেকে লুঠ হওয়া সোনার গয়না সহ অন্যান্য জিনিস উদ্ধার করা হয়েছে। জেরার মুখে ধৃতরা জানিয়েছে, ‘ফেসবুকে প্রচারিত উসকানিমূলক বক্তব্যে প্ররোচিত হয়েই হামলা চালানো হয়েছে।’

দুর্গাপুজোর সময়ে কুমিল্লার নানুয়া দীঘির পাড়ে এক পুজোমণ্ডপে কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ায়। যার জেরে গত ১৫ অক্টোবর নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার চৌমুহনীতে ইসকন মন্দিরের পাশাপাশি শ্রী শ্রী রাধামাধব জিউর মন্দিরে হামলা ও লুটতরাজ চালায় দুষ্কৃতীরা। সেই হামলার ভিডিও ফুটেজ বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

সোমবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, ‘রবিবার রাতে রাজধানীর ডেমরা, নারায়ণগঞ্জের বন্দর ও নোয়াখালীর বেগমগঞ্জ থেকে মোহাম্মদ মনির হোসেন ওরফে রুবেল (২৮), জাকের হোসেন ওরফে রাব্বি (২০), মোহাম্মদ রিপন (২১) ও মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে সোহাগকে (৩৬) গ্রেফতার করা হয়। ধৃতদের জেরা করে জানা গিয়েছে, হামলার পরে রুবেল, রাব্বী ও রিপন ২টি বস্তায় করে মন্দিরের বিভিন্ন পুজোর সামগ্রীসহ অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। লুটতরাজ হওয়া সামগ্রী বিক্রি করার পরিকল্পনা নিয়েছিল। কিন্তু সেই পরিকল্পনা কার্যকর করতে পারেনি।’

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ