চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শিল্প-বাণিজ্য সম্মেলনের উদ্বোধন প্রধানমন্ত্রী হাসিনার

আন্তর্জাতিক ডেস্ক: রবিবার বাংলাদেশে শিল্প-বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তথা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। 

রবিবার সকালে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ‘রেডিসন ব্লু’ হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি, সংক্ষেপে  বিডা) আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এবারের শীর্ষ সম্মেলনে ট্যাগলাইন ‘বাংলাদেশ: ডিসকভার লিমিটলেস অপারচুনিটিজ’ 

শনিবার সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেন, বিশ্বের সামনে বাংলাদেশকে বিনিয়োগের সেরা ঠিকানা হিসেব তুলে ধরাই সম্মেলনের লক্ষ্য। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির নতুন মুখ এখনও বিশ্বের অনেকের কাছেই অজানা এবং বিনিয়োগ প্রচার কর্মসূচি তাদের অর্থনীতি ও বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ সম্পর্কে জানতে সাহায্য করছে।

জানা গিয়েছে, সম্মেলনে ১৪টি পৃথক সেশন থাকবে। যার মধ্যে থাকবে নীল অর্থনীতি, স্বাস্থ্যসেবা, ওষুধ, পরিবহন, লজিস্টিকস, পুঁজিবাজার, শক্তি, জ্বালানি, আর্থিক পরিষেবা, কৃষি ব্যবসা, চামড়া, চামড়াজাত পণ্য, পোশাক ও ইলেকট্রনিকস উৎপাদন।

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি কার্যনির্বাহি চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, এবারের সম্মেলনে ইতোমধ্যে প্রায় ২ হাজার ৫৭৪ জন ইতিমধ্যে আন্তর্জাতিক বিনিয়োগ সামিটে  অংশগ্রহণের জন্য আবেদন জানিয়েছেন। এদের মধ্যে ৪৬৫জন বিদেশি।

দেশের ক্রমবর্ধমান বিনিয়োগ প্রতিযোগীতা, ব্যবসায়িক পরিবেশের উন্নতি ১০০টি স্পেশ্যাল ইকোনমিক জোন (বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সুযোগ-সুবিধা-সহ বাংলাদেশের অর্থনীতির দুর্দান্ত উত্থানের পাশাপাশি সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্র তৈরি করবে বলে মত শিল্পমহলের।

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ