চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যুদ্ধকে ঘৃণা করতেন, সেই যুদ্ধই প্রাণ কাড়ল আরিফের

নিজস্ব প্রতিনিধি, বরগুনা: যুদ্ধকে মনেপ্রাণে ঘৃণা করতেন। প্যালেস্তাইনে ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সরবও হয়েছিলেন। গত বছরের ১৮ মে নিজের ফেসবুকে ইজরালের আগ্রাসনের সমালোচনায় সরব হয়ে পোস্টে লিখেছিলেন, ‘‘যুদ্ধ নয়। আগ্রাসন নয়। প্যালেস্তাইনে শান্তি চাই’। অথচ যুদ্ধকে ঘৃণা করা হাদিসুর রহমান আরিফ বলি হলেন যুদ্ধে। বুধবার বিকালে ইউক্রেনের অলিভিয়া বন্দরে রুশ ক্ষেপণাস্ত্রের হামলায় মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন ‘এম ভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের তৃতীয় ইঞ্জিনিয়ার।

বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামের বাসিন্দা আরিফ তিন ভাই এবং এক বোনের মধ্যে মেজো (ভাইদের মধ্যে বড়)। গত বছরের ৯ ডিসেম্বর ঢাকা বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের উদ্দেশে রওনা করেছিলেন। নিজের ফেসবুকে সেই ছবি দিয়েছিলেন। কিন্তু কে জানত, দেশে ফিরবেন নিথর দেহে। অথচ দেশে ফিরে আসার পরেই ছেলের বিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলেন আরিফের বাবা রাজা হাওলাদার। কিন্তু ছেলেকে বিয়ে দেওয়ার ইচ্ছেপূরণ হলো না তাঁর।

আরিফের ছোট ভাই গোলাম মাওলা প্রিন্স কবি কাজি নজরুল ইসলাম কলেজের অনার্স প্রথম সেমিস্টারের পরীক্ষার্থী। বুধবার রাত নয়টা নাগাদ দাদার সঙ্গে কথাও বলেছিলেন। ভাইকে ভালভাবে পরীক্ষায় প্রস্তুতি নিতে বলেন আরিফ। দাদার সঙ্গে ফোনে কথা বলার সময়ে বিকট শব্দ শুনতে পান প্রিন্স। ও প্রান্ত থেকে কোনও সাড়া না পেয়ে বেশ কয়েকবার হ্যালো… হ্যালো করেছিলেন। সাড়া না পেয়ে ফোন রেখে দেন। তখনও ভাবতে পারেনি ওই বিকট শব্দই কার্যত দাদার প্রাণ কেড়ে নিয়েছে।

বৃহস্পতিবার বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, ‘আরিফের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে বিদেশ মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। অতি দ্রুত মরদেহ দেশে ফেরাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ