চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঝাল খেতে পচ্ছন্দ করেন, বানিয়ে ফেলুন ‘লঙ্কা বাহার’

নিজস্ব প্রতিনিধিঃ আমিষ হোক না নিরামিষ রান্নায় সবসময় লাগে লঙ্কা। তবে   শুধু এই লঙ্কা দিয়েই যদি রান্না করা যায় তাহলে কিন্ত মন্দ হবে না। সহজেই বাড়িতে  রান্না করে ফেলতে পারবেন লঙ্কা দিয়ে বানানো  এই সুন্দর রেসিপি। কিভাবে শুধু  লঙ্কা দিয়ে রান্না করবেন ? জেনে নিন ‘লঙ্কা বাহার’ বানানোর সহজ রেসিপি –

উপকরণ – ২০০ গ্রাম লম্বা লঙ্কা, এক কাপ পেঁয়াজ বাটাম জল ছাড়া টক দই, কাজুবাটা ১ টেবিল চামচ, আদাবাটা এবং রসুনবাটা আধা চা-চামচ, লাল মরিচগুঁড়া ১ চা-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, সামান্য জিরা, চিনি, নুন আর প্রয়োজন মত  তেল ।

লঙ্কার পুরের জন্য উপকরণ- ১ কাপ করে মুরগির কিমা, পেঁয়াজ বাটা, পেঁয়াজপাতাকুচি, ধনেপাতাকুচি, আধা চা- চামচ মরিচগুঁড়া, হলুদগুঁড়া, ধনেগুঁড়া এবং নুন।

প্রণালি-  লঙ্কা মাঝবরাবর কেটে ভেতরের বিচিগুলো বের করে ফেলুন। পুরের উপকরণ সব একসঙ্গে ভালো করে মেখে নিন। তারপর লঙ্কার মধ্যে আলতো করে পুরটি ভরে নিন। এরপর ব্লেন্ডারে টক দইয়ের সঙ্গে কাজুবাটা পেস্ট  ভালো করে মিশিয়ে রাখুন।

কড়াইতে সামান্য তেল গরম হলে আস্ত জিরা ফোড়ন দিন। তারপর  য়াজ বাটা, পেঁয়াজপাতাকুচি, ধনেপাতাকুচি, আধা চা- চামচ মরিচগুঁড়া, হলুদগুঁড়া দিয়ে ভালো ভাবে কষাতে থাকুন। কিছুক্ষণ রেখে লঙ্কা গুলি দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে নামিয়ে নিন। তাতেই সহজে তৈরি হয়ে যাবে ‘লঙ্কা বাহার’ রেসিপি। পোলাও বা পরোটা, যেকোনোটার সঙ্গেই খাওয়া যাবে এই রান্না।

Published by:

Share Link:

More Releted News:

গরমে তৃষ্ণা মেটাতে স্বাস্থ্যকর আম লস্যির সহজ রেসিপি

গোলবাড়ির স্বাদ এবার ঘরেই! সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন কষা মাংস

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

বৈশাখী ছোঁয়ায় মিষ্টি হোক আরও স্পেশাল, আম দিয়ে বানান সহজ পদ

নববর্ষের সন্ধ্যার আড্ডায় বন্ধুদের জন্য বানান সুস্বাদু ইতালীয় পদ চিকেন ক্যানোলোনি

মিষ্টি দই থেকে ডিম সাম ,পয়লা বৈশাখে স্বাস্থ্য সচেতনতার নতুন বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ