পরিবারের সঙ্গে পুজোর আড্ডায় পাতে হোক ‘চিংড়ি পোস্ত’

Share:

নিজস্ব প্রতিনিধি : পুজো পুজো রব চারিদিকে। পুজোর গন্ধে ভরে উঠেছে আকাশ-বাতাস। এইসময় ভালমন্দ না হলে পুজোটা ঠিক জমে না ভোজনরসিক বাঙালিদের। পাতে মাছ, মাংস থাকলেও চিংড়ির জন্য মনটা কেমন উতলা হয়ে ওঠে। সত্যিই চিংড়ি বাঙালির হেঁশেলে অন্যতম জায়গা করে নিয়েছে। তবে পুজোর স্পেশাল দিনে পরিবারের সঙ্গে এক লাঞ্চ টেবিলে বসে দুপুরের খাওয়ার মজাই আলাদা। তাই প্রিয়জনকে সারপ্রাইজ দিতে বানিয়ে নিন চিংড়ি পোস্ত। খুব বেশি সময় লাগে না। খুব সহজেই ঘরে বসে বানাতে পারবেন চিংড়ির এই অভিনব পদটি।

উপকরণ : পরিমাণ মত চিংড়ি মাছ, ২.৫ টেবিল চামচ পোস্ত, কালোজিরে, লবন, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, কাশ্মীরি লঙ্কা, কাঁচা লঙ্কা ও জল

আরও পড়ুন : পুজোয় ঠাকুরবাড়ি স্টাইলে বানিয়ে নিন রুই মাছের সুস্বাদু এই পদ

প্রণালী : প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে বেছে লবন ও হলুদ মেখে ১০ মিনিট রেখে দিন। এরপর সামান্য হালকা করে ভেজে তুলে রাখুন। এরপর পোস্ত,২ টি কাঁচা লঙ্কা পরিমাণ মত জল দিয়ে ১৫ মিনিট ভিজিয়ে রেখে দিন। তারপর মিক্সিতে ভালো করে পেস্ট তৈরি করে নিন।

এরপর কড়াইতে তেল গরম করে তাতে কালোজিরে আর ২ টি লঙ্কা চিরে ফোড়ন দিয়ে দিন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে পোস্ত বাটা অ্যাড করে দিন।মিনিট ২ কষিয়ে তাতে পরিমাণ মত জল, লবন,লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো যোগ করে ভালো করে মিশিয়ে ঝোল ফুটতে দিন।

আরও পড়ুন : পুজোয় হেঁশেলে থাকুক বাসন্তী পোলাও ও চিকেন কষা! কব্জি ডুবিয়ে খাবেন

ঝোল ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিন। এবার ভাল করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে ৮-১০ মিনিট রান্না করুন মাঝারি আঁচে। গ্রেভি ঘন হয়ে এলে উপর থেকে সরষের তেল আর কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে গ্যাস বন্ধ করে ৫ মিনিট মত ঢেকে রেখে দিন। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার স্বাদের চিংড়ি পোস্ত। উপর থেকে ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন।

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে