চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শীতে চটপট তৈরি করে ফেলুন সুস্বাদু অরেঞ্জ চিকেন

নিজস্ব প্রতিনিধিঃ মুরগির মাংস ভুনা থেকে শুরু করে, কাবাব, চিকেন ফ্রাই – সহ বাহারি সব চিকেনর পদ খেতে কমবেসি সবাই ভালোবাসে। আর এখন  বঙ্গ জুড়ে শীতের আমেজ। আর এসময়তেই বাড়িতে কমলালেবু দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু অরেঞ্জ চিকেন। স্বাদে ও গন্ধে অতুলনীয় এই পদ। আর দেরী না করে জেনে নিন সহজ রেসিপি।

উপকরণঃ- এই পদ বানাতে লাগবে  চিকেন, কমলালেবু, টমেটো পেস্ট, টমেটো কেচাপ, পেঁয়াজ, শুকনো লঙ্কা। আর পরিমাণ মত  লাগবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, সাদা তেল, ডিম,ভিনিগার, কর্নফ্লাওয়ার, সাদা তিল।

অরেঞ্জ চিকেন বানানোর পদ্ধতিঃ- প্রথমে মুরগির মাংস জলের ভালো করে ধুয়ে নিন।  কিছুক্ষণ রেখে দিয়ে মাংসটি থেকে   জল  ঝরিয়ে  তুলে  নিন। এরপর  চিকেনটি  ম্যারিনেট করার জন্য পরিমাণমতো হলুদ গুঁড়া, ডিম, ভিনেগার, লবণ, টেমেটো সস নিয়ে ভালো করে  মিশিয়ে দিয়ে ২ ঘণ্টার জন্য রেখে দিন।

এবার প্যানে তেল গরম করে প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিন। তারপর রসুন ও আদা বাটা দিয়ে দিন। তারপর টেমেটো পেস্ট, নুন  আর অল্প হলুদ, মরিচের গুঁড়া মিশিয়ে নিন। এবার ভাল করে মশলাটি  কষিয়ে নিন। মশলা কষানো হয়ে এলে কমলালেবু রস দিয়ে দিন।যতক্ষণ না  মশলা থেকে তেল ছাড়াছে ততক্ষণ  কষাতে থাকুন। তেল ছাড়লে মেরিনেট করা মাংস দিয়ে দিন ও কষাতে থাকুন। তারপর দিয়ে দিন সামান্য গরম জল।  এবার ঢাকনা দিয়ে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে সাদা তিল আর কমলালেবুর পাতা ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। এরপরেই তৈরি হয়ে যাবে  অরেঞ্জ চিকেন।

Published by:

Share Link:

More Releted News:

গরমে তৃষ্ণা মেটাতে স্বাস্থ্যকর আম লস্যির সহজ রেসিপি

গোলবাড়ির স্বাদ এবার ঘরেই! সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন কষা মাংস

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

বৈশাখী ছোঁয়ায় মিষ্টি হোক আরও স্পেশাল, আম দিয়ে বানান সহজ পদ

নববর্ষের সন্ধ্যার আড্ডায় বন্ধুদের জন্য বানান সুস্বাদু ইতালীয় পদ চিকেন ক্যানোলোনি

মিষ্টি দই থেকে ডিম সাম ,পয়লা বৈশাখে স্বাস্থ্য সচেতনতার নতুন বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ