চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পয়লা বৈশাখের পানীয়তেও থাকুক নতুনত্ব, ট্রাই করুন ঘরোয়া এই আঙুর মোহিতো রেসিপি

নিজস্ব প্রতিনিধি: বাঙালির পয়লা বৈশাখ (Poila Baisakh 2025) মানেই দারুণ খাওয়া-দাওয়া। আর তার সঙ্গে এই গরমে কিছু কিছু সুন্দর নরম পানীয়। তবে বর্তমানে বাইরের যে সমস্ত পানীয় বিক্রি করা হয় সে সব স্বাস্থ্যকর হয়ে না। ফলে বাড়িতে বানানো শরবত (Juice)  খাওয়া উচিৎ। তবে বাংলা নববর্ষে বাড়ির অতিথিদের তো আর যেমন তেমন পানীয় দেওয়া যায় না। তাই নববর্ষে অতিথি আপ্যায়নে মাছ, মিষ্টি এবং আরও অনেক কিছু তো থাকবেই। তবে গরমের কথা না ভুলে বাড়িতেই বানিয়ে নিন আঙুর মোহিতো (Grape Mojito)। এখনও বাজারে টাটকা আঙুর পাওয়া যাচ্ছে। আঙুর খেলে স্বাস্থ্য ভাল থাকে। ত্বকও উজ্জ্বল হয়ে। এই ফলে থাকে অ্যান্টি-অক্সিডেন্ট (Antioxidant) , ভিটামিন (Vitamin) ও মিনারাল (Mineral)। এই ফল শরীরের জন্য খুবই ভাল। আঙুরে ভিটামিন সি’ও (Vitamin c)  পাওয়া যায়। তবে কীভাবে বানাবেন বুঝতে পাড়ছেন না। দেখে নিন প্রণালী।

যা যা উপকরণ লাগবে:

সবুজ আঙুর ১ কাপ নিতে হবে, ৩ টেবিল চামচ চিনি লাগবে, এক চিমটে নুন নিতে হবে, আর ২ টেবিল চামচ লেবুর রস, সঙ্গে লাগবে ৬-৮টি পুদিনা পাতা (Mint), আর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ দেড়কাপ জল।

প্রণালী:

প্রথমে প্রতিটি উপকরণ মিক্সার গ্রাইন্ডারে (Mixer Grinder) দিয়ে পেস্ট করে নিন। তারপর ছাঁকনি দিয়ে সেগুলির ছেঁকে নিন নির্যাস। তার পর তৈরি হয়ে যাওয়ার পর গ্লাসে ঢেলে তার মধ্যে বরফ দিয়ে পরিবেশন করুন। ঠান্ডা ঠান্ডা আঙুল মোহিতো।

Published by:

Share Link:

More Releted News:

ঘরোয়া স্বাদে নতুন মাত্রা,সহজ উপায়ে তৈরি করুন সুস্বাদু তেতো ডাল

রবিবারের স্ন্যাকসে ছানার কিছু চট জলদি রেসিপি ঘরেই বানিয়ে নিন

ডাবের জল নাকি লস্যি কোনটি শরীরের জন্য বেশি উপকারী?

গরমে বদহজম থেকে মুক্তি পেতে ঘরোয়া পানীয়, জানুন সহজ রেসিপি

গরমে পেটের সমস্যা কমাতে পাতে রাখতে পারেন ঝিঙে-চিংড়ির এই ঘরোয়া রেসিপি

হঠাৎই ট্রেন্ডে রাইস পেপার! জানেন এর আসল কারণ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ