হাড়কাঁপানো শীতে একবার চুমুক দিন এই পানীয়ে, মজবে মন…

Share:

নিজস্ব প্রতিনিধি : শীতাকাল মানেই বিছানায় বসে কাপে চমুক দেওয়া। হাড়কাপুঁনি শীতে এক কাপ কফিই যথেষ্ট। তবে রোজ রোজ কফি খেতে ভাল লাগছে না ? তবে ট্রাই করতে পারেন স্পেশ্যাল এই পানীয়। শীতের সকালে শুরুটা হবে দুর্দান্ত। মেজাজ থাকবে চাঙ্গা। একবার এই পানীয় খেলে আলসেমি ভাবও দূর হবে। খুব কম সময়েই বানানো যায় এই স্পেশ্যাল পানীয়টি। আবার আলসেমির সন্ধ্যায় বাইরে যেতে ইচ্ছে না হলে আড্ডা জমাতে পারেন ঘরেই। জানুন বানাবেন কীভাবে।

উপকরণ : ২ কাপ মৃদু ডার্ক চকলেট কুচনো, দেড় কাপ দুধ, ৩ টেবিল চামচ কোকো পাউডার, ১ চা চামচ দারচিনি গুঁড়ো, ৩ টেবিল চামচ চিনি, সামান্য লবন, ১টেবিল চামচ কর্নস্টার্চ, ১ কাপ গুড়ো দুধ, ১ টেবিল চামচ হুইপড ক্রিম ও ২ চা চামচ চকোলেট গুঁড়ো

প্রণালী : প্রথমে একটি ছোট পাত্রে দেড় কাপ দুধের সঙ্গে কর্নফ্লাওয়ার গুলে ঢাকা দিয়ে রেখে দিন। মাঝারি আঁচে সসপ্যান বসিয়ে তাতে ১ কাপ গুঁড়ো দুধ দিন। কোকো পাউডার ছাঁকনির সাহায্যে ছড়িয়ে দিন। যাতে দলা পাকিয়ে না যায়। ওতে দারচিনির গুঁড়ো, চিনি এবং লবন দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এর পরে কোকো পাউডার দুধের সঙ্গে ভাল ভাবে মিশে গিয়েছে বুঝলে ওই মিশ্রণে ডার্ক চকলেট দিয়ে দিন। যত ক্ষণ না চকলেট গলে যাচ্ছে তত ক্ষণ একটি কাঁটা চামচ দিয়ে নাড়তে থাকুন।

আরও পড়ুন : ভেটকিতে মজলে, এই সুস্বাদু পদ একবার রেখেই দেখুন পাতে!

তার পরে এই মিশ্রণে কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটি মিশিয়ে আরও কিছু ক্ষণ রান্না করুন। চকলেটের মিশ্রণ ঘন হয়ে এলে আর এক বার চামচে করে নাড়াচাড়া করে নামিয়ে নিন। উপরে এক চামচ হুইপড ক্রিম ও চকলেটের মিহি গুঁড়ো দিয়ে পরিবেশন করতে পারেন। উপর থেকে আপনার পছন্দের চকলেটও কুচিয়ে ছড়িয়ে দিতে পারেন।

পরা যাবে না গয়না, পুরুষদের থাকতে হবে ক্লিন শেভড, নার্সদের পোশাকে নয়া গাইডলাইন রাজ্যের

মস্কোতে গোপন বৈঠক মার্কিন গুপ্তচর সংস্থার প্রধানের, জোর জল্পনা

ইসলামাবাদের হাসপাতালে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৪ নবজাতক

নিম্নচাপের প্রভাব কমলেও বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা

পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর জেরায় সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্ত

৫৪ বছরে ফের ছাদনাতলায় অভিনেত্রী, মায়ের বিয়েতে সাক্ষী ছেলে, আড়ালেই রাখলেন বরের মুখ

লরি-ট্রাক্টর থেকে তোলা আদায়ের অভিযোগ, ঝাড়গ্রামে গ্রেফতার ‘ঘুষখোর’ পুলিশ

চার পায়ে ২৯ আঙুল নিয়ে গিনেসে নতুন রেকর্ড এই বিড়ালের

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

ভারতীয় তেলের বাজারে বড় ধাক্কা! ইরান-যোগে ৪ সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

তেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা