চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জামাইষষ্ঠীর মেনুতে ভেটকি মাছের রোল! পাত হবে শূন্য

courtesy google

নিজস্ব প্রতিনিধি : হাতে আর কটা দিন এর পরেই জামাইষষ্ঠী। আগে থেকেই রান্নার বিষয়ে না ভাবলে চলে! ভাবছেন জামাইয়ের পাত ভরাবেন কী কী ব্যঞ্জনে? না! এত ভাবার দরকার নেই, যদি জামাইয়ের পাতে পড়ে সুস্বাদু ভেটকি মাছের রোল তা হলে তো পাত একদম খালি। এই রেসিপি খেয়ে জামাই একেবারে ধন্যি ধন্যি করবে। জেনে নিন কোনরকম ঝামেলা ছাড়াই ভেটকি মাছের রোল বানাবেন কীভাবে?

উপকরণ : টাটকা ৪ টুকরো ভেটকি মাছ (মেরুদন্ড ছাড়া) বা ফিলে করা মাছ , ৪ পিস পাউরুটি, পরিমাণমতো কর্নফ্লাওয়ার, নোনতা বিস্কুটের গুঁড়ো, আলু সেদ্ধ, টমেটো সস, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা, দারুচিনি, এলাচ, ধনে, জিরে গুঁড়ো, লবন

প্রণালী :  প্রথমে ফ্রাইপ্যানে তেল দিয়ে বাটিতে আলু সেদ্ধ, কাঁচালঙ্কা কুচি, টমেটো সস, লবণ ও চিনি দিয়ে মিশিয়ে নিন। আলাদা করে তুলে রাখুন।

আরেকটি বাটিতে ভেটকি মাছ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দারুচিনি গুঁড়ো, লবণ ও টমেটো সস দিয়ে মাখিয়ে নিন।

এবার পাউরুটির উপর সেদ্ধ করে রাখা আলুর পেস্ট সহ ভেটকি মাছ দিয়ে রোল বানিয়ে নিন। এরপর কর্নফ্লাওয়ার মেখে রাখুন একটি বাটিতে। এবার রোলগুলো কনফ্লাওয়ার মাখিয়ে রাখা পেস্টে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো জড়িয়ে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ভেটকি মাছের রোল। চিলি সস দিয়ে পরিবেশন করতে পারেন এটি।

Published by:

Share Link:

More Releted News:

রবিবারের স্ন্যাকসে ছানার কিছু চট জলদি রেসিপি ঘরেই বানিয়ে নিন

ডাবের জল নাকি লস্যি কোনটি শরীরের জন্য বেশি উপকারী?

গরমে বদহজম থেকে মুক্তি পেতে ঘরোয়া পানীয়, জানুন সহজ রেসিপি

গরমে পেটের সমস্যা কমাতে পাতে রাখতে পারেন ঝিঙে-চিংড়ির এই ঘরোয়া রেসিপি

হঠাৎই ট্রেন্ডে রাইস পেপার! জানেন এর আসল কারণ?

এই গরমে শরীরকে সতেজ ও চাঙ্গা রাখতে খান বিশেষ ভাবে তৈরি এই ফ্রুট রায়তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ