আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আম দিয়ে এবার বানিয়ে ফেলুন পরোটা, রইল রেসিপি

নিজস্ব প্রতিনিধিঃ গরম পড়ার সঙ্গে সঙ্গে সকলেই যে খাবার বা ফলের জন্য অধীর আগ্রহে থাকে তা হল আম। মরশুমের শুরু থেকে শেষ নানা উপায়ে নানা পদ বানিয়ে আম খেতে ছাড়েন না কেউই। প্রথমে কাঁচা আমের টক, আচার, তারপর আমের শরবত, জেলি, পুডিং কিংবা পাকা সুস্বাদু আম সবরকমভাবে আমের স্বাদ আস্বাদন করে থাকেন সকলে। আজ জানাব আপনাদের এক ভিন্ন স্বাদের রেসিপি ‘আমের পরোটা’। 

উপকরণঃ

ময়দা: ১ কাপ

পাকা আমের পেস্ট: ১ কাপ

তেল: ২ টেবিল চামচ

দুধ: ১/২ কাপ

নুন: ১/২ চা চামচ

প্রণালীঃ একটি পাত্রে ময়দা, দুধ , আমের পেস্ট, তেল সব একসঙ্গে নিয়ে ভালোভাবে মেখে নিন। এরপর লুচির মত ছোট ছোট লেচি করে লুচি বা পরোটার মত বেলে কড়াইতে পরিমাণমত তেলে ভালো করে ভেজে নিয়ে পরিবেশন করুন ভিন্ন স্বাদের খাবার ‘আমের পরোটা’। 

Published by:

Share Link:

More Releted News:

ঘরে বানান দার্জিলিং-স্টাইল এগ-চিকেন থুকপা, রেস্তোরাঁর মতো স্বাদ এখন হাতের নাগালে

পনির খেয়েও মিলছে না ঠিকমতো প্রোটিন? এই ৫ ভুলেই কমে যাচ্ছে পুষ্টিগুণ

চিনিমুক্ত মৌরি শরবতে গরমে মিলবে স্বস্তি, ঘরেই বানান শীতল পানীয়

রোজ টক দই খেতে ভাল লাগে না? বানিয়ে নিন স্বাস্থ্যকর ইয়োগার্ট বার্ক

ভোটের পর রাজনৈতিক চর্চার সঙ্গে সন্ধ্যার আড্ডা জমান চিকেন ভিন্ডালু দিয়ে

একঘেয়ে এঁচোড় খেয়ে অরুচি? বানান কাঁঠাল বীজের ঝালভুনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ