মাছের এই ২ লোভনীয় রেসিপিতে জিভে আসবে জল

Share:

নিজস্ব প্রতিনিধি :  ইলিশ কিংবা ভেটকি নয় শুধু, ছোট মাছেও আছে নানান পুষ্টিগুণ। ছোট মাছেই পর্যাপ্ত পরিমাণে প্রোটিন রয়েছে। এই প্রোটিন খুব সহজেই শরীর গ্রহণ করে নেয়। তাই দেহে প্রোটিনের ঘাটতি মেটাতে চাইলে প্রতিদিন মাছ খেতে হবে। একথা বলছেন পুষ্টিবিদেরা। তাহলে মুখের স্বাদ আর স্বাস্থ্য ফেরাতে বাড়িতে বানিয়েই নিন না হয় ছোট মাছের এই ২ পদ। জেনে নিন কীভাবে বানাবেন।

ঝিঙে পোস্ত দিয়ে ট্যাংরা ঝোল : ঝিঁঙে দিয়ে ট্যাংরা মাছের স্বাদ আর ভোলার নয়। খুব কম সময়েই ঝট করে বানিয়ে নিতে পারবেন ট্যাংরা ঝোল।

ট্যাংরা মাছ ১৫ টি,  হলুদগুঁড়ো, সাদা তেল, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, পোস্ত বাটা, সর্ষে বাটা, পেঁয়াজকুচি, ডুমো ডুমো করে কাটা আলু ৪ টুকরা, ঝিঙে ১টি ও লবণ স্বাদমতো

প্রথমে মাছ পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর অল্প লবণ, হলুদগুড়ো দিয়ে মাখিয়ে হালকা করে ভেজে নিতে হবে। এরপর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা,  গোটা জিরে, পোস্ত ও সর্ষে একসঙ্গে পেস্ট করে নিতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজকুচি দিয়ে বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

এরপর পেস্ট করে রাখা মসলা আর বাকি হলুদের গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নিন। কষানো শেষ হলে আলু দিয়ে দিন। একটু কষিয়ে নিয়ে এবার প্রয়োজনমতো জল দিন। এবার ঝিঙে দিয়ে দিন ওর মধ্যে। জল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে।মাখো মাখো হলে নামিয়ে নিন। ব্যস রেডি ঝিঙে পোস্ত দিয়ে ট্যাংরা ঝোল।

কচুর লতি চিংড়ি :  চিংড়ি মাছ ২০০ গ্রাম , কচুর লতি ৭- ৮ টি, কলাপাতা ৩ টুকরো, লবণ স্বাদমতো,  গোটা জিরে,শুকনো লঙ্কা , কাঁচা লঙ্কা, রসুন কোয়া, , সর্ষের তেল, পেঁয়াজকুচি , হলুদগুঁড়ো ও লেবুর রস।

কচুর লতি টুকরা করে কেটে নিন। ধুয়ে নিন ভাল করে। গোটা জিরে, শুকনা লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন বেটে নিন।কড়াইতে তেল ব্রাশ করে ২টি কলাপাতা বিছিয়ে নিন।

কলাপাতার ওপরে তেল ব্রাশ করে নিয়ে। ওর মধ্যে চিংড়ি মাছ, কচুর লতি, পেস্ট মসলা, পেঁয়াজকুচি, হলুদ, লবণ, সর্ষের তেল মাখাতে হবে। কলাপাতা দিয়ে ভালো করে ঢেকে দিন। উপরে ভারী কিছু চাপিয়ে রাখতে পারেন। ১০ মিনিট পর ঢাকনা খুলে দেখুন।কচুর লতি সেদ্ধ হয়ে গেলে লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ