চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজধানী ঢাকায় ৭০ টাকায় মিলছে করোনা প্রতিরোধী ট্যাবলেট

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জরুরি ব্যবহারের অনুমোদনের ২৪ ঘন্টার মধ্যেই রাজধানী ঢাকার বিভিন্ন ওষুধের দোকানে পাওয়া যাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রতিষেধক ট্যাবলেট ‘মলনুপিরাভির’। দেশের প্রখ্যাত ওষুধ প্রস্তুতকারী সংস্থা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ‘এমোরিভির-২০০’ নাম দিয়ে ওই ওষুধ বাজারজাত করেছে। প্রতিটি ট্যাবলেটের দাম ৭০ টাকা। ১৮ বছরের ঊর্ধ্বে যে কেউ এই প্রতিরোধী ট্যাবলেট সেবন করতে পারবেন বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা। তবে মারণ ভাইরাসকে রুখতে অন্তত ৪০টি ট্যাবলেট খেতে হবে।

বিশ্বের মধ্যে ব্রিটেনই প্রথম করোনা প্রতিরোধী ট্যাবলেট ‘মলনুপিরাভির’কে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছিল। গতকাল সোমবার মলনুপিরাভির অ্যান্টিভাইরাল ট্যাবলেটের জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদফতর। ইতিমধ্যেই উ‍ৎপাদককারীরা দাবি করছেন, মুখে খাওয়ার ওষুধ হলেও মলনুপিরাভির করোনাভাইরাসকে রুখতে অনেকটাই সক্ষম। করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু ও হাসপাতালে ভর্তির ঝুঁকি ৫০ শতাংশ পর্যন্ত কমানোর সক্ষমতা রয়েছে এই ট্যাবলেটের।

সোমবার ঔষধ প্রশাসন অধিদফতর অনুমোদন দেওয়ার পরেই রাতে রাজধানীর ১৫০টি ওষুধের দোকানে ‘এমোরোভির-২০০’ সরবরাহ করেছে বেক্ষিমকো ফার্মা। মঙ্গলবার থেকে চট্টগ্রামসহ দেশের অন্যান্য বিভাগে ওষুধ সরবরাহ শুরু হয়েছে। বেক্সিমকো ফার্মাসিটিউক্যালসের চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা জানিয়েছেন, ‘করোনা আক্রান্তের পরিসংখ্যান দেখে বিভিন্ন জায়গায় ওষুধ পাঠানো হবে। বর্তমানে যে সব অঞ্চলে মানুষ মারণ ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছেন, সেখানেই অগ্রাধিকারের ভিত্তিতে ‘এমোরোভির-২০০’ ট্যাবলেট পাঠানো হচ্ছে।’

বেক্সিমকো ফার্মাসিটিউক্যালসের ম্যানেজিং ডিরেক্টর নাজমুল হাসান পাপন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দাবি করেছেন, ‘বাজারে বর্তমানে করোনা রোগীদের চিকিৎসার জন্য যেসব ওষুধ ব্যবহার করা হচ্ছে, সেগুলোর মূল কাজ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করা। ভাইরাসকে অকার্যকর করা নয়। মলনুপিরাভির বিশ্বে প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ওষুধ, যেটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করার পাশাপাশি ভাইরাসের প্রজননক্ষমতা অকার্যকর করতে সক্ষম।’

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ