আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অস্কার ফার্নান্ডেজের জীবনাবসান

নিজস্ব প্রতিনিধি: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেসের বর্ষীয়ান নেতা অস্কার ফার্নান্ডেজের জীবনাবসান হল সোমবার সকালে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। সোমবার সকালে কর্ণাটকের ম্যাঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন কংগ্রেসের এই বরিষ্ঠ নেতা।

প্রসঙ্গত, ৮০ বছর বয়সী এই বর্ষীয়ান কংগ্রেস নেতা চলতি বছরের জুলাই মাসে যোগাসন করতে গিয়ে পড়ে যান এবং তাঁর মাথায় আঘাত লাগে। এরপরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান মাথায় চোট লাগার কারণে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। মাথার মধ্যে জমে থাকা রক্ত বের করতে তাঁর মাথায় একটি অস্ত্রপ্রচারও করা হয়। এরপর তিনি দীর্ঘদিন আইসিইউ-তে ভর্তি ছিলেন। সোমবার সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

গান্ধি পরিবারের ঘনিষ্ঠ অস্কার ফার্নান্দেজের জীবনাবসানে শোকপ্রকাশ করেছে জাতীয় কংগ্রেস দল। এদিন কংগ্রেসের তরফ থেকে একটি টুইট করে লেখা হয়, ‘অস্কার ফার্নান্দেজের জীবনাবসানে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর প্রিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি। একজন কংগ্রস নেতা হিসাবে তাঁর পরামর্শ আমাদের সময়ের রাজনীতিতে গভির প্রভাব ফেলেছিল। তাঁর নির্দেশনা এবং পরামর্শের অভাব সবসময় অনুভব করবে কংগ্রেস পরিবার।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ঘটনায় শোকপ্রকাশ করে একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অস্কার ফার্নান্ডেজের জীবনাবসানে আমি গভিরভাবে শোকাহত। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এই কঠিন সময়ে যেন তাঁর পরিবার,পরিজনদের শক্তি দেওয়া হোক। তাঁর আত্মার শান্তি কামনা করছি।‘

প্রসঙ্গত, অস্কার ফার্নান্ডেজ ছিলেন কংগ্রেসের একজন শীর্ষ স্থানীয় কংগ্রেস নেতা। ১৯৮০ সালে তিনি প্রথম লোকসভার ভোটে জেতেন। এরপর তিনি ১৯৮৪, ১৯৮৯, ১৯৯১, ১৯৯৬ সালেও বিপুল ভোটে জয়লাভ করেন। কংগ্রেস সরকারে থাকাকালীন তিনি জাতীয় সড়ক ও পরিবহন মন্ত্রীর পদ সামলেছিলেন। অস্কার ফার্নান্ডেজ সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির খুব কাছের একজন মানুষ এবং তাঁদের অন্যতম পরামর্শদাতার ভূমিকা পালন করেছেন বহু বছর। এর আগে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির সংসদীয় সচিব হিসাবেও কাজ করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ