চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৩৭০ ধারা বিলোপের পরে জম্মু-কাশ্মীরে সম্পত্তি কিনেছেন ভিন রাজ্যের ৩৪ বাসিন্দা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিশেষ মর্যাদা প্রত্যাহারের পরে জম্মু-কাশ্মীরে ভিন রাজ্যের বাসিন্দাদের সম্পত্তি কেনার পথ প্রশস্ত হয়েছে। কিন্তু হাতের মুঠোয় সুযোগ এলেও উপত্যকায় সম্পত্তি ক্রয়ে যে ভিন রাজ্যের বাসিন্দাদের তেমন আগ্রহ নেই, মোদি সরকারের দেওয়া পরিসংখ্যানেই তা স্পষ্ট। গত সাড়ে ৩১ মাসে ভিন রাজ্যের ৩৪ জন বাসিন্দা জম্মু-কাশ্মীরে সম্প্ত্তি কিনেছেন বলে মঙ্গলবার লোকসভায় জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।

৩৭০ ধারা চালু থাকায় বিশেষ রাজ্যের মর্যাদা পাওয়া জম্মু ও কাশ্মীরে দেশের অন্য প্রান্তের কোনও বাসিন্দা উপত্যকায় কোনও সম্পত্তি কিনতে পারতেন না। ২০১৯ সালের ৫ অগস্ট মোদি সরকার জম্মু-কাশ্মীর থেকে বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহার করে নেয়। ফলে ভিন রাজ্যের বাসিন্দাদের উপত্যকায় সম্পত্তি কেনার পথ প্রশস্ত হয়। মোদি সরকারের আশা ছিল, পথ প্রশস্ত হওয়ায় উপত্যকায় ভিন রাজ্যের বাসিন্দাদের জমি-বাড়ি কেনার হিড়িক পড়ে যাবে।

কিন্তু বাস্তব চিত্র হচ্ছে তার উল্টো। লোকসভায় বহুজন সমাজ পার্টির সাংসদ হাজি ফজলুর রেহমান স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জানতে চেয়েছিলেন, ৩৭০ ধারা বিলোপের পরে ভিন রাজ্যের কতজন বাসিন্দা জম্মু-কাশ্মীরে সম্পত্তি কিনেছেন? জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, ‘জম্মু-কাশ্মীর প্রশাসনের কাছে যে নথি রয়েছে তাতে দেখা যাচ্ছে, গত সাড়ে ৩১ মাসে মাত্র ৩৪ জন ভিন রাজ্যের বাসিন্দা জম্মু-কাশ্মীরে সম্পত্তি কিনেছেন। জম্মু, রিসাই, উধমপুর ও গান্ডেরবালে ওই সম্পত্তি কেনা হয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ