জম্মুতে ব্রিজ থেকে নীচে পড়ল বাস, মৃত্যু ৮ জনের, আহত ২০’এর বেশি

আহত হয়েছেন আরও অন্তত ২০ জন যাত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৈষ্ণোদেবী মন্দিরের উদ্দ্যেশে তীর্থযাত্রীদের নিয়ে যাওয়ার সময় জম্মুতে ব্রিজের উপর থেকে বাস পড়ে গিয়ে মৃত্যু হল ৮ জনের। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন যাত্রী। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে মঙ্গলবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে পঞ্জাবের অমৃতসর থেকে ৭৫ জন পূণ্যার্থী নিয়ে একটি বাস কাটরার দিকে যাচ্ছিল। কাটরায় বৈষ্ণোদেবী মন্দির দর্শনে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ব্রিজের উপর থেকে নীচে খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাস্থলটি কাটরা থেকে ১৫ কিলোমিটার দূরে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় পুলিশ আধিকারিক অজাত মানহাস (Ajat Manhas) বলেন, ‘আটজন পুণ্যার্থী মারা গেছেন এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন।’

আরেক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনার পর উদ্ধারকারী দল অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে আহতদের জম্মুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে (Jammu’s Government Medical College and Hospital) এবং ঝাজ্জার কোটলির (Jhajjar Kotli) একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়েছে। বাসে থাকা এক পূন্যার্থী জানান, বাসটি সেতু থেকে খাদে পড়ে যাওয়ার আগে তিনি হঠাৎ একটি ঝাঁকুনি অনুভব করেন। তাঁর দাবি, অন্তত আট থেকে দশজনের মৃত্যু হয়েছে।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, পার্টনারের সঙ্গে মিলে নতুন ব্যবসা করা শুভ হবে..

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের