‘কাজের কাজ না করে শুধুই লুট করেছে’, মোদিকে বেনজির আক্রমণ আদিত্য ঠাকরের

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই(Maharashtra Assembly Election 2024) সরগরম হয়ে উঠছে মহারাষ্ট্রের রাজ্য-রাজনীতি। একদিকে অজিত পাওয়ারের(Ajit Pawar) নেতৃত্বে এনসিপি-র(National Congress Party) সঙ্গে অ্যালায়েন্স তৈরি করতে নারাজ বিজেপি(BJP)। অন্যদিকে শিবসেনা দলের(Shivsena Party) সঙ্গেও তাঁদের সাপে-নেউলের সম্পর্ক। এবারের নির্বাচন সম্পূর্ণ এককভাবেই জেতার প্রচেষ্টায় রয়েছে বিজেপি। কিন্তু বিরোধী দলগুলি কট্টর হিন্দুত্ববাদের বিপক্ষে গিয়ে ধর্মনিরপেক্ষতার কথা বলছে। ফলে আগামীদিনে মহারাষ্ট্রের গদিতে কে বসবে তা এখনই বলা অসম্ভব। কিন্তু ভোট আবহের প্রাক-পর্বেই মোদিকে(Narendra Modi) সরাসরি নিশানা করলেন শিবসেনার আদিত্য ঠাকরে(Aaditya Thackray)।

আরও পড়ুনঃ দলীয় কার্যালয় থেকেই উদ্ধার নিঁখোজ বিজেপি নেতার রক্তাক্ত দেহ, ঘনাচ্ছে রহস্য

শুক্রবার দিন বিজেপির কড়া সমালোচনা করে শিবসেনা নেতা বলেন, মহারাষ্ট্রের মতো রাজ্যে ঐতিহাসিক নজির সৃষ্টি করার বদলে শুধু লুট করতে ব্যস্ত ছিল বিজেপি। রাজ্যের যুবকদের কর্মসংস্থান হয়নি। কেন হয়নি সেই প্রশ্নের উত্তর নরেন্দ্র মোদিকে দিতে হবে। এতদিন রাজত্ব করার পরেও মহারাষ্ট্রে কোনও উন্নতির চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে না। কেন দারিদ্র্যতা ও বেকারত্ব বাড়ছে? এর উত্তর দিক মোদি।

আরও পড়ুনঃ কানাডায় রয়েছে খালিস্তানিরা, চাপে পড়ে স্বীকার করলেন ট্রুডো

নিজের সাম্প্রতিক বক্তব্যের মাধ্যমে বিজেপির সঙ্গে নিজেদের দূরত্বের অবস্থান স্পষ্ট করলেন আদিত্য ঠাকরে। এর আগেও ঠাকরে বলেছিলেন যে বিজেপি মহারাষ্ট্রের জন্য ক্ষতিকারক। ভবিষ্যতে এই রাজ্য বিজেপিকে প্রত্যাখ্যান করবে এবং মহা বিকাশ আঘাদিকে গ্রহণ করবে। এদিকে মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বক্তব্য, বিজেপি মহারাষ্ট্রের জন্য কল্যাণমুখী দল হিসেবে প্রমাণিত হবে এবং যারা মহারাষ্ট্রের ভবিষ্যত নিয়ে চিন্তিত তাঁরা জেনে রাখুক, ভবিষ্যতে ইতিহাসের পাতায় মহা বিকাশ আঘাদিকে উন্নয়নবিরোধী সরকার হিসাবে স্মরণ করা হবে। সবমিলিয়ে বলা চলে মহারাষ্ট্রের আসন্ন বিধানসভা নির্বাচনে এক চমকপ্রদ রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে গোটা দেশ।

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলায় জড়িত ১০ মাওনেতাকে মৃত্যুদণ্ডের সাজা

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা