‘নির্বাচন কমিশন আত্মসমর্পণ করেছে’, সাকেতের গ্রেফতারি নিয়ে টুইট অভিষেকের

বিজেপি ও নির্বাচন কমিশনকে তোপ দেগে অভিষেক (Abhishek Banerjee) লেখেন, ‘নির্বাচন কমিশন আত্মসমর্পণ করেছে।… গুজরাতে গণতন্ত্র বিপন্ন রয়ে গিয়েছে।’

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখেলকে (Saket Gokhale) বৃহস্পতিবার গুজরাতের (Gujrat) আদালত জামিন দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে আবার তাঁকে গ্রেফতার করেছে সে রাজ্যের পুলিশ (Police)। এবার এই বিষয়টি নিয়ে সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার বিজেপি ও নির্বাচন কমিশনকে (Election Commission Of India) তোপ দেগে অভিষেক লেখেন, ‘নির্বাচন কমিশন আত্মসমর্পণ করেছে।… গুজরাতে গণতন্ত্র বিপন্ন রয়ে গিয়েছে।’

শুক্রবার সকাল ১০টা ৪৩ মিনিটে টুইট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, ‘গুজরাট পুলিশ গ্রেফতার করেছে সাকেত গোখেলকে। তিন দিনের ব্যবধানে দুবার, তাও এখনও সে রাজ্যে আদর্শ আচরণবিধি লাগু রয়েছে! নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে বিজেপির অনুগত হিসাবে কাজ করে চলেছে। গণতন্ত্র বিপন্ন অবস্থায় রয়ে গিয়েছে।’ গুজরাতে বিধানসভা নির্বাচনের কারণে সে রাজ্যে এখন আইন শৃঙ্খলা রক্ষার ভার নির্বাচন কমিশনের হাতে। তার মাঝে তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্রের গ্রেফতারি রাজনৈতিক প্রতিহিংসা বলে সরব হয়েছে বাংলার শাসকদল। এবার নির্বাচন কমিশনকে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সাকেত গোখলের পরিবারের সঙ্গে দেখা করে কথা বলতে ইতিমধ্যে গুজরাতের মোরবিতে রওনা দিয়েছে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধিদল। সেই দলে রয়েছেন সাংসদ দোলা সেন, খলিয়ূর রহমান, অসিত কুমার মাল, ডাঃ শান্তনু সেন এবং সুনীল কুমার মণ্ডল।

 

প্রসঙ্গত মোরবি সেতু বিপর্যয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিপর্যয়স্থল পরিদর্শন নিয়ে টুইটের জেরে মঙ্গলবার তাঁকে গ্রেফতার করেছিল গুজরাত পুলিশের সাইবার সেল। দু দিন পুলিশ হেফাজতে থাকার পর অবশেষে বৃহস্পতিবার তাঁকে জামিন দেয় আদালত। কিন্তু জামিন পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে আবার তাঁকে কোনও নোটিস ছাড়া গ্রেফতার করে গুজরাত পুলিশ।

উল্লেখ্য গুজরাতের মোরবিতে ঝুলন্ত সেতু ভেঙে পড়ে মৃত্যু হয়েছিল ১৪১ জনের। সেই বিপর্যয়ের ৪৮ ঘন্টা পর ঘটনাস্থল পরিদর্শনে যান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর ওই সফরে ৩০ কোটি টাকা খরচ হয়েছিল বলে দাবি করে টুইট করেছিলেন সাকেত গোখেল। তথ্যের অধিকার আইনে তিনি ওই তথ্য পেয়েছিলেন বলে দাবি করেছিলেন। অন্যদিকে সেই তথ্যকে ভুয়ো বলে দাবি করে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো। পিআইবি’র তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, আরটিআইতে ওই ধরনের কোনও তথ্য জানানো হয়নি। তারপর প্রধানমন্ত্রীর নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সাকেতের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

বৃষ্টির রাতে ফাঁকা মন্দিরে হানা চোরেদের, দেবীর গয়না খুলতেই যা ঘটল……

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাসের টাকা নিয়ে ‘কাটমানি’ রাজ! অবশেষে শ্রীঘরে দুর্নীতিবাজ উপপ্রধান

ব্রাজিলের হয়ে ছেলের গোল দেখে কেঁদেই ফেললেন কুনহার মা

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের

দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা, জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের